এক্সপ্লোর

খোরপোশ চাই না, ছেলেকে নিজের কাছে রাখতে চাই, বলছেন নিশা

ছবির মত সুন্দর, সাজানো এক পরিবার। বাবা-মা আর একরত্তি। সোশ্যাল মিডিয়া এখন চোখে পড়ে ঝলমলে ছবি। সোশ্যাল মিডিয়ায় এখনও ভরা কর্ণ মেহতা ও নিশা রাওয়ালের মিষ্টি মুহূর্ত।

মুম্বই: ছবির মত সুন্দর, সাজানো এক পরিবার। বাবা-মা আর একরত্তি। সোশ্যাল মিডিয়া এখন চোখে পড়ে ঝলমলে ছবি। সোশ্যাল মিডিয়ায় এখনও ভরা কর্ণ মেহতা ও নিশা রাওয়ালের মিষ্টি মুহূর্ত। কিন্তু বাস্তবটা অন্যরকম। এপ্রিল মাসে ঘটে যাওয়া এক অপ্রিয় ঘটনার পর থেকে একসঙ্গে থাকেন না কর্ণ আর নিশা। মায়ের সঙ্গেই থাকছে ছেলে কভিশ। কিন্তু ঠিক কী হয়েছিল?

সম্প্রতি ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিক খ্যাত অভিনেতা কর্ণ মেহরাকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে বিবাদের পরে নিশা তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জামিন পেয়ে সেই রাতের বিস্তারিত ঘটনার বর্ণনা দিয়েছিলেন সংবাদমাধ্যমে কর্ণ মেহরা। জানিয়েছিলেন, বেশ কয়েক মাস ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা চলছিল। এরপর সিদ্ধান্ত নেন, তাঁরা আলাদা থাকবেন। একমাত্র ছেলের দিকে তাকিয়েই ৯ বছরের দাম্পত্য ভেঙে ফেলার পদক্ষেপ করছিলেন তাঁরা। কিন্তু সেই দিন রাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাঁদের বিবাদ। টাকা ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর মতবিরোধ ঘটতে থাকে। বিবাদ এমনই চরমে পৌঁছায় যে পরিস্থিতি পুলিশ, মামলা পর্যন্ত গড়ায়। কর্ণর দাবি অনুযায়ী, যে পরিমাণ টাকা দাবি করছিল নিশা, তা কর্ণের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। বিবাদের পর মধ্যরাতে নিজের ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান নিশা। কর্ণ  আরও দাবি করছেন, এরপর তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাড়িতে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন নিশা। এরপর অন্য ঘরে চলে যান কর্ণ। এরপর নাকি দেওয়ালে মাথা ঠুকতে শুরু করেন নিশা। নিজেকে আহত করে ফেলেন তিনি। এরপর আদালতে যাওয়ারও হুমকি দেন নিশার ভাই। কর্ণের মতে নিশার মানসিক সমস্যাও রয়েছে। অন্যদিকে আজ আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনেই কান্নায় ভেঙে পড়েন নিশা।

আদালতে নিশার কপালে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। কর্ণ মেহরার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন তিনি। নিশা কর্ণর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনেন। বলেন, তাঁকে মারধরও করেছেন কর্ণ।

এই ঘটনার পর থেকেই আলাদা থাকছেন কর্ণ-নিশা। সম্প্রতি জন্মদিন গিয়েছে ছোট্ট কভিশের। সেদিন নাকি ছেলের জন্য উপহার এনেছিলেন কর্ণ। যদিও নিশা অভিযোগ করেন, কোনও উপহারই নাকি পৌঁছায়নি কভিশের কাছে। এমনকি জন্মদিনে নাকি ছেলেকে একটাও ফোন করেননি কর্ণ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিশা জানিয়েছেন, কর্ণের কাছে খোরপোশ চাই না। কারণ তাঁরা একসঙ্গেই সবটা গড়ে তুলেছিলেন। আর তাই কিছুই ফেরত পাওয়ার নেই তাঁর। তিনি কেবল ছেলেকে নিজের কাছে রাখতে চান। একাই ছোট্ট কভিশের কাস্টার্ডি পেতে চান নিশা। তবে কখনও কর্ণকে তাঁর ছেলের সঙ্গে দেখা করা থেকে আটকাবেন না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget