এক্সপ্লোর

Celebrities Update: বিয়ের আগে তাঁকে নিয়ে সেফকে কী বলেছিলেন অক্ষয়? বিস্ফোরক করিনা

সম্প্রতি টুইঙ্কল খন্নাকে (Twinkle Khanna) দেওয়া এক সাক্ষাৎকারে বলি ডিভা (Kareena Kapoor Khan) জানালেন, তাঁর সঙ্গে সম্পর্ক হতে দেখে সেফকে কী বলেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

মুম্বই: 'তশান' ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সেফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে সম্পর্ক শুরু হয় করিনা কপূর খানের (Kareena Kapoor Khan)। চার বছর সম্পর্কে থাকার পর ২০১২তে তাঁরা বিয়ে করেন। 'তশান' ছবিতে সেফ আলি খান, করিনা কপূর খান ছাড়াও ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সম্প্রতি টুইঙ্কল খন্নাকে (Twinkle Khanna) দেওয়া এক সাক্ষাৎকারে বলি ডিভা জানালেন, তাঁর সঙ্গে সম্পর্ক হতে দেখে সেফকে কী বলেছিলেন অক্ষয় কুমার। খোলাখুলি জানিয়ে দেন, তাঁর সম্পর্কে ভয়ঙ্কর মন্তব্য করেন বলিউডের 'খিলাড়ি'। এবং সেফকে সাবধান করেছিলেন করিনার সঙ্গে সম্পর্ক তৈরি না করতে।

সম্প্রতি বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার সঙ্গে করিনা কপূর খানের কথপোকথন দেখা গিয়েছে নেট মাধ্যমে। এক ইউটিউব চ্যানেলে দুই অভিনেত্রীর কথপোকথন দেখা গিয়েছে। সেখানেই পুরনো দিনের স্মৃতিচারণা করেন করিনা। তিনি বলেন, 'শ্যুটিংয়ের সময় সেফ আর অক্ষয় দুজন আলাদা করে কথা বলত। সেই সময় অক্ষয় বুঝতে পারছিল যে, সেফের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হচ্ছে। শ্যুটিংয়ের ফাঁকে তাই সেফকে আলাদা ডেকে নিয়ে গিয়ে ও প্রায়ই নানা কিছু বলত। এমনও বলেছে, শোন, ও কিন্তু ভয়ঙ্কর মেয়ে। আর ভয়ঙ্কর পরিবারের মেয়ে। তাই দেখে নে। যা করবি ভেবে কর।' করিনা কপূর খান আরও বলেন, 'সেফকে অক্ষয় নানা সময়ই আমাকে নিয়ে সাবধান করত। আমার সঙ্গে মেলামেশা করতে বারণ করত। সেই সময় সেফ ওকে বলেছিল, না, না। আমি জানি। আমি ওকে ঠিক জেনে নেব।'

আরও পড়ুন - Pratik Sehajpal: সলমন খানের কাছ থেকে বিশেষ উপহার পেলেন প্রতীক সেহজপাল

টুইক ইন্ডিয়া নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য করিনা কপূর খানের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কল খন্না। সেখানেই দুই তারকাপত্নীর এই কথপোকথন শোনা যায়। নেট নাগরিকরা তাঁদের পুরনো গল্প শুনে হাসি চেপে রাখতে পারেননি। কমেন্টে তার প্রতিক্রিয়া দিয়েছেন। 

করিনা কপূর খান ও সেফ আলি খান একসঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। 'কুরবান', 'এজেন্ট বিনোদ', 'তশান' এবং আরও কয়েকটিতে। দুই সন্তানকে সঙ্গে নিয়ে তাঁদের জমজমাট সংসার। তার ছবিও দেখা যায় করিনা কপূর খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী করিনা কপূর খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আংরেজি মিডিয়াম' ছবিতে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের বিপরীতে 'লাল সিং চাড্ডা' ছবিতে। দ্বিতীয়বার মা হতে চলাকালীন এই ছবির অনেকটা শ্যুটিং করেন তিনি।

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA
Purbachal Amra Sabai Club | পূর্বাচল আমরা সবাই ক্লাবের ৭৩তম বর্ষের থিম হল 'মায়েরা মিথ্যা বলে'
Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget