এক্সপ্লোর

'দোস্তানা টু' থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক কার্তিক আরিয়ান

সদ্যই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ধামাকা'। এই প্রথমবার চকোলেট বয় ইমেজ ছেড়ে কোনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যদিও ছবিটি সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

মুম্বই: বেশ কিছুদিন আগে কর্ণ জোহরের প্রোডাকশনের ছবি 'দোস্তানা টু' থেকে বাদ পড়েন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে, পেশাদার কারণের জন্য ছবি নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, দোস্তানা টু-এর মুখ্য চরিত্রের অভিনেতারা পরিবর্তিত হবেন। পেশাদার কারণের জন্যই মর্যাদার রক্ষা করা তাঁদের কর্তব্য। তাই তাঁরা এই বিষয়ে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই ছবিতে কোন অভিনেতাদের দেখা যাবে, তা পরবর্তীতে ঘোষণা করা হবে। ধর্মা প্রোডাকশনের এমন ঘোষণার পর বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে। ছবি নির্মাতাদের মতোই নীরব ছিলেন ছবি থেকে বাদ পড়া কার্তিক আরিয়ান। যদিও কঙ্গনা রানাউতের মতো বলিউডের অনেকেই এই বিষয়ে সরব হন। এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও বহুবার এমনটা করা হয়েছে বলে দাবি তুলে তাঁরা নেপোটিজম বক্তব্য তুলে ধরেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে 'দোস্তানা টু' থেকে বাদ পড়ার প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

সদ্যই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ধামাকা'। এই প্রথমবার চকোলেট বয় ইমেজ ছেড়ে কোনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যদিও ছবিটি সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। সম্প্রতি একটি সাক্ষাতকারে কার্তক আরিয়ান 'দোস্তানা টু' ছবি থেকে বাদ পড়ার প্রসঙ্গে জানান, কোনও ছবি থেকে বাদ পড়ার পর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে তাঁর পরিবারের সদস্যদের উপর। তিনি আরও জানান, তিনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেখানে এমন ঘটনা ঘটতেই পারে। ইন্ডাস্ট্রির কাছে এমন ঘটনার কোনও মূল্য না থাকলেও যাঁর সঙ্গে এমনটা হয়, তাঁর পরিবারের সদস্যরা চিন্তায় থাকেন। এরইসঙ্গে কার্তিক আরিয়ান জানান, তিনি নিজের অভিনয় সত্ত্বাকে আরও ধারালো করে তুলবেন এবং পরবর্তীতে আরও দক্ষভাবে অভিনয় করার চেষ্টা চালিয়ে যাবেন। 

আরও পড়ুন - 'ধামাকা' মুক্তির আগে গণেশের বাহনের কানে কানে কী বললেন কার্তিক আরিয়ান?

'দোস্তানা টু' থেকে বাদ পড়লেই কার্তিক আরিয়ানের হাতে এই মুহূর্তে একাধিক ছবির কাজ রয়েছে। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর ভিন্ন স্বাদের ছবি 'ধামাকা'। এছাড়াও তাঁকে খুব শীঘ্রই হরর ড্রামা 'ভুলভুলাইয়া টু'তে দেখা যাবে। অনীশ বাজমির পরিচালিত এই ছবিতে তাঁকে কিয়ারা আডবাণী এবং তব্বুর সঙ্গে দেখা যাবে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আলায়া এফ-র বিপরীতে 'ফ্রেডি', কৃতী শ্যাননের বিপরীতে 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া'র মতো একাধিক ছবির কাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget