এক্সপ্লোর

'ধামাকা' মুক্তির আগে গণেশের বাহনের কানে কানে কী বললেন কার্তিক আরিয়ান?

'লুকা ছুপি' হোক কিংবা 'সোনু কি টিটু কি সুইটি'। অধিকাংশ ক্ষেত্রেই কার্তিক আরিয়ানকে টকোলেট বয় রূপেই দেখতে অভ্যস্ত দর্শকরা। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের জনপ্রিয়তাও চোখে পড়ার মতো।

মুম্বই: গতবছর ২২ নভেম্বর নিজের জন্মদিনে 'ধামাকা' (Dhamaka) ছবির ঘোষণা করেছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। চলতি বছর আর মাত্র কয়েকদিন পরই আসতে চলেছে তাঁর জন্মদিন। তার আগেই মুক্তি পেল 'ধামাকা'। যদিও সিনেমাহলে নয়, ছবিটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। দর্শকদের ছবিটি কেমন লেগেছে, সেই প্রতিক্রিয়ার আঁচ কিছুটা পাওয়া গেলেও এখনও পর্যন্ত সঠিকভাবে পাওয়া যায়নি। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ধামাকা' মুক্তি পাওয়ার পর থেকে বলিউডের অভ্যন্তরে বেশ প্রশংসা পেতে শুরু করেছেন 'লুকা ছুপি' অভিনেতা। বিভিন্ন সূত্রের খবর, ইতিমধ্যেই বলিউডের তাবড় কিছু তারকাদের কাছ থেকে কার্তিক আরিয়ান প্রশংসা পেয়ে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে নতুন ছবি নিয়ে দারুণ খুশিতে রয়েছেন তিনি।

'লুকা ছুপি' হোক কিংবা 'সোনু কি টিটু কি সুইটি'। অধিকাংশ ক্ষেত্রেই কার্তিক আরিয়ানকে টকোলেট বয় রূপেই দেখতে অভ্যস্ত দর্শকরা। তাছাড়া, নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের জনপ্রিয়তাও চোখে পড়ার মতো। প্রথমবার চেনা পরিধির বাইরে বেরিয়ে টেলিভিশনের অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। 'ধামাকা' মুক্তি পাওয়ার আগে ছবির টিজার এবং ট্রেলারের মাধ্যমেই ছবি নির্মাতারা এটা বুঝিয়ে দিয়ে সমর্থ হয়েছিলেন যে, এই ছবি বেশ বড়সড় 'ধামাকা' নিয়েই আসছে। তার ফলও পাওয়া গেল ছবি মুক্তি পেতেই। বলিউডের অন্যান্য তারকারা ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কার্তিক আরিয়ানকে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য। 

আরও পড়ুন - কার্তিক আরিয়ানের 'ধামাকা' দেখে কী বলছেন বলিউডের অন্যান্য তারকারা?

'ধামাকা' মুক্তি পাওয়ার দিনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন কার্তিক আরিয়ান। যেখানে তাঁকে ভগবান গণেশের বাহনের কানে কানে কিছু বলতে দেখা যাচ্ছে। ছবি মুক্তির আগে তাহলে গণেশের বাহনের কানে কানে কী বললেন অভিনেতা? যদিও সেই রহস্যও নিজেই খোলসা করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'আজ কানে কানে শুধু ধন্যবাদ বললাম। গণপতি বাপ্পা মোরিয়া। ইন্ডাস্ট্রির অন্যান্যদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তাতে নিজেকে আশির্বাদধন্য মনে হচ্ছে। এখন শুধু দর্শকদের ভালোবাসা পাওয়ার অপেক্ষা করছি। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ধামাকা।'

প্রসঙ্গত, 'ধামাকা' মুক্তির আগে পরিবারের সদস্যদের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এই ছবিটি যে তাঁর কেরিয়ারের অন্যতম ছবি হতে চলেছে, তা তিনি আগেই জানিয়েছিলেন। জানা গিয়েছে, মাত্র ১০ দিনে ছবির শ্যুটিং শেষ করেছে গোটা 'ধামাকা' টিম। ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর এবং অম্রুতা সুভাষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget