এক্সপ্লোর

Kartik Aaryan Update: 'ধামাকা' ছবির জন্য ধামাকাদার প্রোমো নিয়ে হাজির কার্তিক আরিয়ান

নতুন ছবির প্রথম প্রোমোর পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন 'ট্রেলার এখনও বাকি রয়েছে'।

মুম্বই : একের পর এক ধামাকা করেই চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সদ্যই জানা গিয়েছে কবে মুক্তি পাচ্ছে তাঁর আগামী ছবি 'ভুলভুলাইয়া টু'। তারই মধ্যে নতুন ছবি 'ধামাকা'-র ধামাকাদার প্রোমো নিয়ে হাজির হলেন অভিনেতা। নতুন ছবির প্রথম প্রোমোর পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন 'ট্রেলার এখনও বাকি রয়েছে'। প্রোমোতেই যদি এমন টানটান উত্তেজনা থাকে, তাহলে তার ট্রেলার কেমন হবে বা গোটা ছবিটাই কেমন হবে তার খানিকটা আন্দাজ এখনই করা না গেলেও খানিকটা আঁচ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন - Pathan Song Shooting: বলিউডে প্রথমবার, জানেন কোথায় 'পাঠান' ছবির গানের শ্যুটিং করবেন শাহরুখ-দীপিকা?

নিজের টুইটার হ্যান্ডলে নতুন ছবি 'ধামাকা'-র প্রোমো শেয়ার করে সেটিকে 'মুড প্রোমো' বলে উল্লেখ করেছেন কার্তিক আরিয়ান। ছবির প্রোমোতে তাঁর চরিত্র টেলিভিশন অ্যাঙ্কর অর্জুন পাঠককে দেখা যাচ্ছে। টেলিভিশন অ্যাঙ্কর অর্জুন পাঠকের চরিত্রে কার্তিক আরিয়ানকে একেবারে নতুনভাবে দেখতে পাবে দর্শকরা। তাই এই ছবি নিয়ে খুবই উত্তেজিত অভিনেতা।

জানা যাচ্ছে, ২০১৩-এ মুক্তি পাওয়া কোরিয়ান ছবি 'দ্য টেরর লাইভ'-র অফিশিয়াল রিমেক কার্তিক আরিয়ানের 'ধামাকা'। 'নীরজা' খ্যাত পরিচালক রাম মাধবানি এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন। ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান ছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর, বিকাশ কুমার এবং বিশ্বজিত প্রধানের মতো অভিনেতারা। ছবিটি সিনেমাহলে নয়, নেটফ্লিক্সে মুক্তি পাবে।

আরও পড়ুন - Ranjit Mallick Birthday: জন্মদিনে জেনে নিন রঞ্জিত মল্লিক সম্পর্কে কয়েকটা অজানা তথ্য

প্রসঙ্গত, কার্তিক আরিয়ানের আগামী ছবি 'ভুলভুলাইয়া টু' মুক্তি পাবে আগামী বছর ২৫ মার্চ তারিখে। ছবিটি সিনেমাহলে মুক্তি পাবে। গত শনিবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিনেমাহল খোলার ঘোষণা করার পরই বলিউডে একাধিক ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়েছে। যশরাজ ফিল্মস থেকে আমির খান প্রোডাকশন এবং অন্যান্য অভিনেতা, প্রযোজক, পরিচালকরা নিজেদের নিজেদের ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
Sonam Wangchuk: 'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক
'থ্রি ইডিয়েটস'-এর শ্যুটিং হয়েছিল না জানিয়েই! ছবিতে তাঁর ছায়া থাকলেও, যোগ্য সম্মান পাননি সোনম ওয়াংচুক

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget