এক্সপ্লোর

Kartik Aaryan: মুখোমুখি লড়াইয়ে কার্তিক আরিয়ান ও কর্ণ জোহর

Shehzaada New Release Date: শনিবার দুপুরে নিজের আগামী ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করলেন কার্তিক। আর তা একইদিনে পড়ছে কর্ণ জোহরের ছবির সঙ্গে। 

মুম্বই: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কর্ণ জোহরের (Karan Johar) মধ্যের ঠান্ডা লড়াই যে এখনও চলছে তা ফের একবার প্রমাণ হয়ে গেল। শনিবার দুপুরে নিজের আগামী ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করলেন কার্তিক। আর তা একইদিনে পড়ছে কর্ণ জোহরের ছবির সঙ্গে। 

ছবির নতুন মুক্তির দিন ঘোষণা কার্তিক আরিয়ানের-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর আগামী ছবি 'শেহজাদা'র (Shehzaada) নতুন মুক্তির দিন ঘোষণা করেন। তাঁর পোস্ট থেকেই জানা যায়, আগামী বছর ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। কার্তিক আরিয়ান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন,'১০ ফেব্রুয়ারি ২০২৩ বাড়ি ফিরতে চলেছে শেহজাদা।' আর এই দিনেই মুক্তি পাবে কর্ণ জোহরের বহু প্রতীক্ষিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংহ ও আলিয়া ভট্টকে। ইতিমধ্যেই এই ছবির জন্য একসঙ্গে কর্ণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ এসেছেন দুই তারকা। 

আরও পড়ুন - Katrina Kaif Birthday: বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন, শুভেচ্ছাবার্তায় কী লিখলেন ভিকি?

কার্তিক আরিয়ান ও কর্ণ জোহরের ঠান্ডা লড়াই-

প্রসঙ্গত, কর্ণ জোহর ও কার্তিক আরিয়ানের এই লড়াই নতুন নয়। কর্ণের ছবি 'দোস্তানা' থেকে বাদ পড়েন কার্তিক। কানাঘুষো শোনা যায় যে, অভিনেতার অপেশাদার মনোভাবের জন্যই ছবি থেকে বাদ পড়েছেন তিনি। নির্মাতাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে, এই ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন না কার্তিক আরিয়ান। যদিও প্রকাশ্যে কারও পক্ষ থেকেই এই প্রসঙ্গে মুখ খোলা হয়নি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিংবা অন্য যেকোনও জায়গায় কর্ণকে এড়িয়ে চলেন কার্তিক আরিয়ান। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে কার্তিক মঞ্চে থাকাকালীন কর্ণ মঞ্চে ওঠেন। আর কর্ণকে দেখে এড়িয়ে যান অভিনেতা।

কার্তিক আরিয়ানকে শীঘ্রই দেখা যেতে চলেছে একাধিক ছবিতে। 'শেহজাদা' ছাড়াও তাঁকে দেখা যাবে 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ও আরও বেশ কিছু ছবিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া

ভিডিও

Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget