এক্সপ্লোর

Katrina Kaif Birthday: বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন, শুভেচ্ছাবার্তায় কী লিখলেন ভিকি?

Vicky Kaushal: বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তেমনই বিশেষ বার্তা দিলেন অভিনেতা।

মুম্বই: শনিবার ৩৯ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। অন্যান্য বছরের মতোই বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে জীবনের বিশেষ দিনটা কাটালেন অভিনেত্রী (Katrina Kaif Birthday)। তবে, এই বছরের জন্মদিন তাঁর কিছু একটু বেশি স্পেশাল। কারণ, বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। বিশেষ দিনটা কাটাতে আগেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তিনি উড়ে গিয়েছেন মলদ্বীপ। সেখানেই জন্মদিন উদযাপন করলেন ক্যাটরিনা কাইফ। তবে, এই বিশেষ দিনটা শুধুমাত্র ক্যাটরিনার কাছেই যে বেশি স্পেশাল তা নয়। স্পেশাল ভিকি কৌশলের (Vicky Kaushal) কাছেও। বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তেমনই বিশেষ বার্তা দিলেন অভিনেতা।

ক্যাটরিনার জন্মদিনে ভিকির শুভেচ্ছাবার্তা-

এদিন ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। বোন ইসাবেলা, ভিকির ভাই সানি ও তাঁর বান্ধবী শর্বরী ওয়াঘ, ঘনিষ্ঠ বন্ধু কবীর খান ও মিনি মাথুরের সঙ্গে মলদ্বীপে তিনি যে উপভোগ করছেন, তা ছবি পোস্ট করে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছবির ক্যাপশনে লিখেছেন, 'বার্থডেওয়ালা দিন'। আর বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভিকি কৌশল। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশল পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফের একটি হাসি মুখের ছবি। সঙ্গে গানের কথায় লিখেছেন, 'বার বার দিন ইয়ে আয়ে... বার বার দিল ইয়া গায়ে... হ্যাপি বার্থ ডে মাই লভ'। ভিকি পোস্টে ক্যাটরিনাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।

আরও পড়ুন - Allu Arjun: 'পুষ্পা' ছবিতে কেন একটা কাঁধ তুলে হাঁটেন আল্লু অর্জুন? জানা গেল আসল কারণ

প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। ব্যাপক নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে বিয়ে সারেন দুই তারকা। সম্পর্ক কিংবা বিয়ে, কোনও প্রসঙ্গেই আগে মুখ না খুললেও, বিয়ে মিটতেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভ মুহূর্তের নানা ছবি পোস্ট করেন।

অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে খুব শীঘ্রই দেখা যাবে 'টাইগার থ্রি', 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা', 'ফোন ভূত' ছবিতে। ভিকি কৌশলের হাতেও রয়েছে একাধিক ছবি।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget