এক্সপ্লোর

Katrina Kaif: নায়িকাকে ঘিরে উৎসাহী জনতার অতিরিক্ত ভিড়, কুম্ভস্নান করতে গিয়ে বিপাকে ক্যাটরিনা

Maha Kumbh 2025: কুম্ভে ভিআইপি কালচার নিয়ে চর্চা হচ্ছে যথেষ্ট। সেখানে তারকাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে

কলকাতা: কুম্ভস্নানে তারকাদের আগমন এই প্রথম নয়। মিলিন্দ সোমান থেকে শুরু করে একাধিক তারকা পৌঁছে গিয়েছিলেন কুম্ভস্নান সারতে। আর সেই তালিকায় নাম লিখিয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও। নতুন ছবি 'ছাবা'-র প্রচারের কাজে ব্যস্ত থাকায় ক্যাটরিনার সঙ্গে আসতে পারেননি ভিকি। আগেই তিনি কুম্ভস্নান সেরে এসেছেন। শাশুড়িকে নিয়েই কুম্ভে গিয়েছিলেন ক্যাটরিনা। তবে এত বড় মাপের তারকা সেখানে হাতে গোনা। সেই কারণেই অস্বস্তিতে পড়তে হয় ক্যাটরিনাকে। সেখানে তাঁকে ঘিরে ধরেন স্বল্পবসন পুরুষেরা। ক্যাটরিনাকে নিয়ে উৎসাহ থাকাটা স্বাভাবিক। আর সেই কারণেই কুম্ভস্নানে গিয়ে একেবারে জনসমাগমের মধ্যে ক্যাটরিনা। পড়লেন অস্বস্তিতেও। 

কুম্ভে ভিআইপি কালচার নিয়ে চর্চা হচ্ছে যথেষ্ট। সেখানে তারকাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। অনেকেই মনে করছেন, যদি সাধারণ মানুষদের মত তারকারাও কুম্ভস্নানে যান, তাহলে কি খুব বড় কোনও দুর্ঘটনা ঘটে যাবে? তবে ক্যাটরিনাকে যে অস্বস্তিতে পড়তে হয়েছে তা সত্যই। ক্যাটরিনাকে দেখে তাঁর সঙ্গে সেলফি তুলতে ছুটে আসেন অনেক নেটপ্রভাবীরা। সাধু-সন্ন্যাসীও ভিড় করতে থাকেন। সেলফি তোলার ভিড়ে রীতিমতো বিব্রত হন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিও। ক্যাটরিনার জলে ডুব দেওয়ার সময় সঙ্গে ছিল প্রচুর ক্যামেরা। ক্যাটরিনার জলে ডুব দেওয়ার মুহূর্ত ক্য়ামেরাবন্দি করতে চেয়েছিলেন সবাই। সব মিলিয়ে বিব্রত হন ক্যাটরিনা। যদিও তাঁর সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি ও অন্যান্য মহিলারা। সবার সঙ্গেই ঘাট ছাড়েন ক্যাটরিনা। কুম্ভে ডুব দেওয়ার সময় হলুদ সালোয়ার কামিজ পরেছিলেন ক্যাটরিনা। তাঁর হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা।

সোমবার কুম্ভে পৌঁছে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায়। সাধুদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই প্রশংসা করেছিলেন ক্যাটরিনার সাধারণ জীবনযাত্রার। যদিও ক্যাটরিনাকে ঘিরে ছিল বিশেষ নিরাপত্তা ব্য়বস্থা। নিরাপত্তা বলয়েই কুম্ভস্নান সারেন অভিনেত্রী। ১৪৪ বছরে এই পূর্ণকুম্ভ হওয়ায় অনেকেই এবারের কুম্ভকে পাখির চোখ করেছিলেন পূণ্যঅর্জন করার জন্য। সেই তালিকায় রয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনাও। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by बनारसी_वेla (@banarasi_vella)

আরও পড়ুন: Govinda Divorce Buzz: ৬ মাস আগেই ডিভোর্সের আবেদন, গোবিন্দ-সুনীতার দাম্পত্য নিয়ে মুখ খুললেন আইনজীবী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget