এক্সপ্লোর

Katrina Kaif: ক্যাটরিনাকে ভালোবেসে কী নামে ডাকেন ভিকি কৌশল?

Vicky Katrina Updates: সদ্য কয়েকদিন আগেই করবা চৌথ উদযাপনের ছবি শেয়ার করেন ক্যাটরিনা। স্বামী, শ্বশুর, শাশুড়ির সঙ্গে ক্যাটরিনা কাইফের ছবি দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা।

মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের আগে সম্পর্কে নিয়ে একবারও মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। কিন্তু বিয়ে মিটতেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে সুখবরটা জানান। এরপর একাধিক সময়ে নানা ছবি তাঁরা প্রকাশ্যে এনেছেন। কখনও তাঁদের মলদ্বীপে ছুটি কাটাতে দেখা গিয়েছে। আবার কখনও পরিবারের সঙ্গে। সদ্য কয়েকদিন আগেই করবা চৌথ উদযাপনের ছবি শেয়ার করেন ক্যাটরিনা। স্বামী, শ্বশুর, শাশুড়ির সঙ্গে ক্যাটরিনা কাইফের ছবি দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। আর এবার অভিনেত্রী জানালেন, ভিকি কৌশল তাঁকে কী নামে ডাকেন। নামটা আন্দাজও করতে পারবেন না।

ভিকি কৌশল ক্যাটরিনা কাইফকে যে নামে ডাকেন, তা ভাবতেও পারবেন না-

সম্প্রতি আগামী ছবি 'ফোন ভূত'-এর প্রচারে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ। তাঁর সঙ্গে ছিলেন এই ছবির অন্য দুই তারকা সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরকে। ছবির প্রচারে এসেই অজানা তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জানালেন, ভিকি কৌশল ভালোবেসে তাঁকে কী নামে ডাকেন। 'সূর্যবংশী' অভিনেত্রী জানান যে, ভিকি তাঁকে ভালোবেসে 'প্যানিক বাটন' নামে ডাকেন। নামটা শুনেই অবাক হলেন? মনে হচ্ছে তো এ আবার কী নাম! কেনই বা এই নামে ডাকেন? এর কারণও সামনে এনেছেন ক্যাটরিনা। জানাচ্ছেন, নানা কারণে তাঁর প্যানিক করা অভ্যাস। উদ্বিগ্ন হয়ে পড়েন যেকোনও বিষয়ে। তাঁর স্ত্রীর এই স্বভাবের কারণেও তাঁকে 'প্যানিক বাটন' নামে ডাকেন ভিকি।

আরও পড়ুন - Vaishali Takkar Death: বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রয়াত অভিনেত্রী বৈশালীর বাবা-মা

প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। দুই পরিবারের সদস্যরা ছাড়া সেখানে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন বন্ধু। বলিউড ইন্ডাস্ট্রি থেকেও সেখানে উপস্থিত ছিলেন মাত্র কয়েকজন। ব্যাপক নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে বিয়ে সারেন তাঁরা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এর কারণও জানিয়েছেন ক্যাটরিনা। তিনি জানান যে, করোনাভাইরাসের কারণে তাঁর পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই তিনি কোনও ঝুঁকি নিতে চাননি। কোনওভাবে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্যই মূলত তাঁরা কম অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget