এক্সপ্লোর

Katrina Kaif Update: ভিকির সঙ্গে ইন্দোরে কী করছেন ক্যাটরিনা?

গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল দুই তারকার বিয়ের আসর।

মুম্বই: বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন আগেই। বিয়ের পরই যে যার ছবির কাজ শুরু করে দিয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। অভিনেত্রীর ছবির শ্যুটিং এই মুহূর্তে খুব বেশি না থাকলেও পুরোদমে শ্যুটিং করছেন ভিকি কৌশল। আর ছবির কাজের জন্য এই মুহূর্তে ইন্দোরে রয়েছেন 'উরি' তারকা। কিছুদিন আগেই জানা গিয়েছিল, অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে ইন্দোরে ছবির শ্যুটিং করছেন ভিকি। আর সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে বছরের প্রথম দিনটা কাটিয়েই তাঁকে ফিরে যেতে হয় সেখানে। সেই সময়ও ভিকিকে বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছিলেন ক্যাটরিনা। এবার আর আলাদা নয়, ভিকির সঙ্গে ইন্দোরেই চলে এসেছেন 'সূর্যবংশী' অভিনেত্রী। আর সেখানেই বাড়িতে তিনি কী করছেন, তার ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

আরও পড়ুন - Kareena Kapoor Update: পরিবারের সঙ্গে ডে আউট করিনার, বেবোর পোশাকের দাম শুনে চোখ কপালে নেটিজেনদের

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেছেন বলি ডিভা ক্যাটরিনা কাইফ। ছবিতে তাঁকে লাল রঙের একটি শার্ট পরে দেখা যাচ্ছে। সঙ্গে একগাল হাসি মুখে ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন ক্যাটরিনা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'ইন্দোরে ইন্ডোরে।' আর ক্যাটরিনার এই ক্যাপশনে দারুণ মজা পেয়েছেন আর এক অভিনেত্রী নেহা ধুপিয়া। তিনিও কমেন্টে লিখেছেন, 'ক্যাপশন কুল'। দুই অভিনেত্রীর কথপোকথনে মশগুল নেট দুনিয়া।

মাত্র কয়েকদিন আগেই লোহরী উদযাপনের ছবি শেয়ার করে নিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা দুজনেই। বিয়ের পর প্রথম লোহরী উদযাপন। দুই তারকাকে উৎসব উপভোগ করতে দেখা গিয়েছে। 

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশলক্যাটরিনা কাইফ। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল দুই তারকার বিয়ের আসর। বিয়ের পর গায়ে হলুদ থেকে সঙ্গীত এবং বিয়ের ছবি দুই তারকাই শেয়ার করেছেন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। পাশাপাশি বিয়ের এক মাস পূর্তিতেও ভিকি-ক্যাটরিনা রোম্যান্টিক ছবি শেয়ার করেন।

ভিকি কৌশলকে খুব শীঘ্রই একাধিক ছবিতে দেখা যাবে। 'গোবিন্দা মেরা নাম' এবং আরও কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে। অন্যদিকে ক্যাটরিনা কাইফের হাতে রয়েছে 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'জি লে জারা', 'মেরি ক্রিসমাস'-এর মতো একাধিক ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget