এক্সপ্লোর

Kaun Banega Crorepati Season 13: শুরু হচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর নতুন সিজন, ফিরছে 'অডিয়েন্স পোল'

শুরু হচ্ছে 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর নতুন সিজন। ফিরছে 'অডিয়েন্স পোল'।

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে চলতে থাকা জনপ্রিয় ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর ১৩ তম সিজন শুরু হতে চলেছে আগামী ২৩ অগাস্ট থেকে। সঞ্চালনায় যথারীতি সুপারস্টার অমিতাভ বচ্চন। যদিও আগের সিজন গুলির থেকে নিয়মাবলীতে বেশ কিছু বদল ঘটানো হয়েছে এই মরশুমে।

শোয়ের ১৩নং সিজনে ফেরত আসছে অন্যতম লাইফলাইন 'অডিয়েন্স পোল'। স্টুডিওয় ফের দর্শক শ্রোতাদের নিয়ে শ্যুটিং হবে, ফলে এই বারের সিজনের প্রস্তুতি জোরকদমে চলছে। এছাড়া বাকি তিনটি লাইফলাইন হল, ১. ৫০:৫০, যেখানে চারটে অপশনের মধ্যে থেকে দুটো ভুল অপশন মুছে দেওয়া হয়, ২. আস্ক দ্য এক্সপার্ট, যেখানে প্রতিযোগী কোনও বিশিষ্ট ব্যক্তির থেকে সাহায্য চাইতে পারেন এবং ৩. ফ্লিপ দ্য কোয়েশ্চেন, এক্ষেত্রে প্রতিযোগীকে গোটা প্রশ্নটা বাতিল করে দেওয়ার সুযোগ দেওয়া হয়, সেই সঙ্গে নিজের পছন্দ মতো বিষয় বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। 

নতুন মরশুমের শুরুর মুখে কী বলছেন বিগ বি? অমিতাভ বচ্চন বলছেন, 'এই শোয়ের সঙ্গে এই নিয়ে ২১ বছর হল যুক্ত রয়েছি এবং এই শো কখনও পুরনো হবে না আমার কাছে। গত মরশুম, বোধ হয় প্রথমবার এমন হয়েছিল যে স্টুডিও দর্শকেরা এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন না এবং লাইফলাইনেও বিপুল বদল ঘটানো হয়। আমি তাঁদের সকলকে এবং তাঁদের উদ্দীপনাকে খুব মিস করেছি। ওই উত্তেজনাটা সংক্রামক!'

স্বভাবতই স্টুডিওয় শ্রোতারা ফিরে আসায় উচ্ছ্বসিত বিগ বি। এবং সেই সঙ্গে 'অডিয়েন্স পোল' লাইফলাইন ফিরছে বলেও খুশি তিনি। সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডসে একটি ছবি পোস্ট করেন অমিতাভ। ক্যাপশনে লেখেন, 'ফিরে এসেছি...ওই চেয়ারে ২০০০ সাল থেকে...অর্থাৎ ২১ বছর...একটা গোটা জীবন...'। এছাড়া নিজের ইনস্টাগ্রামে শোয়ের তিনটি প্রোমোও পোস্ট করেছেন বিগ বি। আগামী ২৩ অগাস্ট 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর ১৩তম সিজন শুরু হচ্ছে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget