এক্সপ্লোর

Kaushik Sen Exclusive: রেশমির মতো স্টেপ আউট করে ছক্কা মারতে খুব কম মানুষকে দেখেছি

সচ্ছল পরিবার ছেড়ে মধ্যবিত্ত পরিবারে বিয়ের সিদ্ধান্ত, অভিনয়কে পেশা হিসেবে নেওয়া, সব বিষয়েই ছেলেটির পাশে ছিল সেই মেয়ে। সময় পেরিয়েছে, দুজনেই হাতে হাত রেখে সাফল্য পেয়েছেন, পরিবার পেয়েছেন।

কলকাতা: মেয়েটির তখন দশম শ্রেণী, ছেলেটি দ্বাদশ। উচ্চ-মাধ্য়মিক পরীক্ষা দিচ্ছে। তখন থেকেই আলাপ। তারপর জীবনের ওঠা পড়া, চাকরি ছেড়ে নাটকের দল, পরিবার, তারপর ছেলের পড়াশোনা, সব বিষয়েই সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন সেই মেয়ে। সচ্ছল পরিবার ছেড়ে মধ্যবিত্ত পরিবারে বিয়ের সিদ্ধান্ত, অভিনয়কে পেশা হিসেবে নেওয়া, সব বিষয়েই ছেলেটির পাশে ছিল সেই মেয়ে। সময় পেরিয়েছে, দুজনেই হাতে হাত রেখে সাফল্য পেয়েছেন, পরিবার পেয়েছেন। সেই ছেলেটির নাম কৌশিক সেন (Kaushik Sen)। নারীদিবসের আগে, জীবনের সেরা নারী হিসেবে তিনি বেছে নিলেন স্ত্রী, রেশমি সেনকে (Reshmi Sen)।

প্রেমের শুরু একেবারে স্কুল জীবন থেকে। কৌশিক বলছেন, 'ছোট থেকেই যে কোনও মধ্যবিত্ত পরিবারের মত আমার ওপর বাবা-মায়ের প্রভাব খুব বেশি ছিল। বাবা অসুস্থ হয়ে পড়ার পর, হঠাৎ করে আমায় অনেকটা বড় হয়ে যেতে হয় যেন। একটা বেসরকারি চাকরি করতাম তখন। পরিবারে অনিশ্চয়তা, অথচ রেশমির পরিবার তখন বেশ স্বচ্ছল। তারপর চাকরি ছেড়ে জীবিকা হিসেবে অভিনয়কে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিই, নাটকের দল তৈরি করি। তারপর ছোটপর্দা, বড়পর্দায় অভিনয়। সবসময় পাশে ছিল রেশমি। অনিশ্চয়তা দেখে ও কখনও সরে যায়নি। ওর মত স্টেপ আউট করে ছক্কা মারতে খুব কম মানুষকে আমি দেখেছি। ওর জীবনের থিওরিটাই হল, স্টেপ আউট করো। দু-একবার মিস হলে হলেও.. ঠিক ছক্কা মারবেই।'

আরও পড়ুন: নাটকের দলের ৩০ বছর, থিয়েটারকে সময় দেব বলেই ধারাবাহিক করার সিদ্ধান্ত: কৌশিক সেন

এরপর জীবনে ঋদ্ধি (Riddhi) এসেছে। কৌশিক বলছেন, 'পড়াশোনা নয়, ঋদ্ধি যে অভিনয়ই করবে সেটাও রেশমির সিদ্ধান্ত। প্রথাগত পড়াশোনা আর অভিনয় একসঙ্গে চালাতে গিয়ে ঋদ্ধির ওপর চাপ পড়ে যাচ্ছিল। ও যে প্রথাগত পড়াশোনা ছাড়বে সেই ঝুঁকিও রেশমি নিয়েছিল। তাতে পরবর্তীকালে ওর উপকারই হয়েছে। অন্য অনেকের থেকেই ও বেশি পড়াশোনা করে। রেশমি পাশাপাশি ওকে সিনেমা দেখার অভ্যাসও করিয়েছে। এখন অনেক সময় ছবির বিষয়ে অনেক তথ্য জানতে ওর মুখাপেক্ষী হতে হয় আমাদের। বাবা হিসেবে গর্বও হয়।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget