এক্সপ্লোর

Kaushik Sen Exclusive: নাটকের দলের ৩০ বছর, থিয়েটারকে সময় দেব বলেই ধারাবাহিক করার সিদ্ধান্ত: কৌশিক সেন

তাঁর ভালোবাসা মঞ্চ। কিন্তু বড়পর্দা থেকে ছোটপর্দা, সব জায়গাতেই অবাধ বিচরণ তাঁর। সম্প্রতি বড়পর্দাতেই মন দিয়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন পরে তাঁর ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত বেশ চমকে দিয়েছে দর্শকদের।

কলকাতা: তাঁর ভালোবাসা মঞ্চ। কিন্তু বড়পর্দা থেকে ছোটপর্দা, সব জায়গাতেই অবাধ বিচরণ তাঁর। সম্প্রতি বড়পর্দাতেই মন দিয়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন পরে তাঁর ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত বেশ চমকে দিয়েছে দর্শকদের। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? এবিপি লাইভকে 'গোধূলি আলাপ'-এর আইনজীবী হয়ে ছোটপর্দায় ফেরার কারণ জানালেন অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)

রাজ চক্রবর্তীর প্রযোজনায় 'গোধূলি আলাপ' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কৌশিক। হঠাৎ ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত কেন? অভিনেতা বললেন, 'এই বছরটা আমার কাছে ভীষণ বিশেষ। আমার নাটকের দল 'স্বপ্নসন্ধানী'-র ৩০ বছর পূর্ণ হচ্ছে এই বছর। সেই উপলক্ষ্যে আমরা 'হ্যামলেট' নাটকটা মঞ্চস্থ করব। ইতিমধ্যেই মহড়া শুরু হয়ে গিয়েছে। এই বছরটা 'স্বপ্নসন্ধানী'-কে বেশি সময় দেব বলেই ধারাবাহিক করার সিদ্ধান্ত নিই। আমি রাজকে (রাজ চক্রবর্তী) বলেছিলাম, নাটকের মঞ্চ আমার ভালোবাসা। সেই ভালোবাসাকে আমি অগ্রাধিকার দেব। এতে রাজের সংস্থা রাজি হয়। তাই এই ধারাবাহিকে ফেরা। মে মাসের শেষ পর্যন্ত এই ধারাবাহিক ছাড়া আর কোনও কাজ করব না আমি। কেবলমাত্র টেলিভিশনের কাজটা করব, বাকি সময়টা স্বপ্নসন্ধানীর।'

'গোধূলি আলাপ'-এর প্রোমো একটা অসমবয়সী সম্পর্কের গল্প বলে। প্রায় মধ্যবয়স্ক এক আইনজীবীর সঙ্গে বিয়ে হয় তাঁর থেকে অনেক ছোট একটি মেয়ের। কৌশিক বলছেন, 'ধারাবাহিকে কীভাবে কাজ হয় সেই ধাঁচটা আমার চেনা। তবে এই ধারাবাহিকের চিত্রনাট্যটা আমায় ভীষণ আকৃষ্ট করেছিল। টেলিভিশনে গল্প বলার একটা ধারা রয়েছে, তার টার্গেট অর্ডিয়েন্সও আলাদা। কিন্তু এই গল্পটা যথেষ্ট চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার। প্রথমে অনেকের এই ধারাবাহিক পছন্দ নাও হতে পারে। কারণ এমন সম্পর্কের সমীকরণ দেখার অভ্যাস মানুষের নেই। তাই চরিত্রটা একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনই একটু বিপজ্জনকও।'

অনেক রাত্রে অঞ্জনদাকে ফোন করে বললাম, 'সবাই তোমার গানগুলো গাইছি তাই..'

'শ্রীময়ী' থেকে শুরু করে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার', 'সর্বজয়া', তারপর 'গোধূলি আলাপ' ছোটপর্দা হঠাৎই মধ্যবয়স্কদের কেন্দ্র করে গল্প বোনার দিকে ঝুঁকেছে? কৌশিক বলছেন, 'এটাই তো হওয়া উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের জটিলতাও বাড়ে। সেটাকে পর্দায় ফুটিয়ে তোলা জরুরি। জাতীয়স্তরে এই ধরণের গল্প আগেই শুরু হয়েছে, বাংলায় একটু দেরীতে হলেও এই ধারাটা এসেছে। জুলফিকর, ইতি মৃণালিনী, রাজকাহিনীতেও আমি মধ্যবয়স্কের চরিত্রে অভিনয় করেছি। ধারাবাহিকে এই প্রথম।'

দীর্ঘদিন পরে ধারাবাহিকে চাপ সামলাবেন কী করে? কৌশিক বললেন, 'এখন সিনেমাতেও যথেষ্ট তাড়াতাড়ি কাজ হয়। ১১-১২ দিনে গোটা ছবি শ্যুটিং হয়ে যায়। আরও একটা বিষয় রয়েছে। যখন কেবল ছবি করি, তখন ভালো ছবি, পছন্দের চরিত্রের সঙ্গে সঙ্গে এমন কাজও করতে হয়েছে যেটা ততটা পছন্দের নয়। ধারাবাহিকের ক্ষেত্রে কেবলমাত্র একটাই সংস্থার সঙ্গে কাজ করতে হচ্ছে। তাই স্বপ্নসন্ধানীকে বেশি সময় দিতে পারব।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget