এক্সপ্লোর

Bengali Serial: আরজি কর কাণ্ডে ছোঁয়া ধারাবাহিকেও, হেনস্থার প্রতিবাদে হাতে অস্ত্র তুলে নিলেন নায়িকাই!

Ke Prothom Kache Asechi : ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, পাড়ায় ঘটে যাওয়া একটি মেয়ের ওপর ঘটে যাওয়া হেনস্থার প্রতিশোধ নিতে এক হয় পাড়ার সব মহিলারা। আর সেই দলের নেতৃত্ব দেয় মধুবনী

কলকাতা: বাস্তবের ছোঁয়া যেন ধারাবাহিকের গল্পে। বর্তমানে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা কলকাতা থেকে শুরু করে জেলা। আঁচ পরেছে গোটা দেশেও। আর সেই পরিস্থিতির ছোঁয়া লাগল ধারাবাহিক কে 'প্রথম কাছে এসেছি'-র গল্পে। এখনও পর্যন্ত এই গল্পে ঋকদেব মধুবনির বিবাহ, তাঁদের দাম্পত্য নিয়েই এগিয়ে যাচ্ছিল। সঙ্গে ছিল ছোট্ট মিহির গল্পও। তবে এবার সেই গল্প মোড় নিয়েছে অন্যদিকে। 

ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, পাড়ায় ঘটে যাওয়া একটি মেয়ের ওপর ঘটে যাওয়া হেনস্থার প্রতিশোধ নিতে এক হয় পাড়ার সব মহিলারা। আর সেই দলের নেতৃত্ব দেয় মধুবনী। হাতে অস্ত্র তুলে নেয় সে। কাটারি, বটি, খুন্তি, বেলনের মতো ঘরোয়া জিনিসপত্র নিয়েই ঘরের বাইরে বেরিয়ে আসেন ঘরের মেয়েরা। অবশেষে যে সমস্ত গুণ্ডাদের ভয়ে গোটা এলাকা সন্ত্রস্ত ছিল, তাদের শায়েস্তা করতে সমর্থ হয় মধুবনী আর পাড়ার অন্যান্য মেয়েরা। নির্মাতারা মনে করছেন, বর্তমান পরিস্থিতেকে মাথায় রেখে এই এপিসোড একটা বার্তা দেবে যে মেয়েরা এক হয়ে গেলে সমস্ক কিছুর বিরুদ্ধেই লড়াই করতে পারে। 

এই ধারাবাহিকে এর আগে দেখানো হয়েছে, ঋকদেব ও মধুবনীর এক অদ্ভুত প্রেমপর্ব যা শেষ হয় তাঁদের বিয়েতে। মধুবনীর অতীত রয়েছে। তাঁর আগেও একবার বিয়ে হয়েছিল। একরত্তি মেয়ে ছোট্ট মিহি থাকে মধুবনীর সঙ্গেই। আর সেই মিহির হাত ধরেই কার্যত শুরু হয় ঋকদেব আর মধুবনীর প্রেমপর্ব। অবেশেষে সেই প্রেম পরিণতি পায় বিয়েতে। ছোট্ট মেয়েকে নিয়েই ঋকদেবের বাড়ি আসে মধুবনী। ধীরে ধীরে মানিতে নিতে চেষ্টা করে নিজের নতুন পরিবারের সঙ্গে। কিন্তু সেখানেও তৈরি হয় একাধিক সমস্যা। তবে মধুবনী আর ঋকদেবের সুন্দর বোঝাপড়ায় সব সমস্যারই যেন সমাধান হয়ে যায় সুন্দরভাবেই। 

তবে এবার আর ঘরোয়া গল্প নয়, ঘরের বাইরে, গুণ্ডাদের বিরুদ্ধে মধুবনীর লড়াই হবে এই ধারাবাহিকের গল্পের মূল উপজীব্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: 'Basu Paribar': দুর্ঘটনার শিকার অঞ্জনবাবু, হাসপাতালে ভর্তি! রক্তের প্রয়োজনে মুখ ফেরাল ছেলেমেয়েরা!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget