এক্সপ্লোর

Shershaah Scene : নিজের ছবি 'শের শাহ' দেখে কেঁদে ফেললেন কিয়ারা আডবাণী, ভাইরাল ভিডিও

সম্প্রতি 'শের শাহ' ছবির অভিনেত্রী কিয়ারা আডবাণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ছবি 'শের শাহ' দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন নায়িকা যে ছবি দেখতে দেখতে কেঁদেও ফেলেন।

মুম্বই : স্বাধীনতা দিবসের প্রাক্কালেই মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবাণী অভিনীত নতুন ছবি 'শের শাহ'। ছবিটি তৈরি হয়েছে কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের সত্যি ঘটনা অবলম্বনে। ছবিতে ক্যাপ্টেন বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্রা এবং তাঁর বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। যিনি কিনা আবার অভিনেতার বাস্তব জীবনেরও প্রেমিকা বটে। যদিও সিদ্ধার্থ বা কিয়ারা কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। সম্প্রতি 'শের শাহ' অভিনেত্রী কিয়ারা আডবাণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ছবি 'শের শাহ' দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন নায়িকা যে ছবি দেখতে দেখতে কেঁদেও ফেলেন।

একটি সাক্ষাৎকারে কিয়ারা আডবাণী জানিয়েছিলেন, 'শের শাহ'-এর শ্যুটিং শুরু হওয়ার আগেই ডিম্পল চিমার সঙ্গে দেখা করেন তিনি। ক্যাপ্টেন বিক্রম বাত্রার বাগদত্তার চরিত্রে অভিনয় করার আগে ডিম্পল চিমার সঙ্গে দেখা করা এবং তাঁর সঙ্গে কথা বলে তাঁর আবেগ অনুভূতি বোঝা খুবই প্রয়োজনীয় ছিল বলে জানিয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি কিয়ারা আডবাণীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এই অভিনেত্রী বিমানে করে কোথাও যাচ্ছেন। ফোনে কিছু দেখতে দেখতে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। আসলে তিনি নিজেরই ছবি 'শের শাহ'-র একটি দৃশ্য দেখে ভেঙে পড়েন, যেখানে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার শেষযাত্রার দৃশ্য ছিল। কার্গিল যুদ্ধের হিরোর শেষ যাত্রার দৃশ্যে বাস্তবের ডিম্পল চিমার মতো আবেগ ধরে রাখতে পারলেন না পর্দার ডিম্পল চিমাও।

ছবির শ্যুটিং শেষ হওয়ার পর ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবারের সঙ্গে দেখা করেন কিয়ারা। একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, 'যখন আমি ক্যাপ্টেন বাত্রার পরিবারের সঙ্গে দেখা করি, ওঁরা বলেন আমি নাকি একেবারেই ডিম্পল চিমার মতো। ওঁদের এই কথা আমাকে আবেগে অভিভূত করে দেয়।'

সেরা শিরোনাম

Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget