এক্সপ্লোর

Father's Day 2022: সদ্য প্রয়াত কেকে-র উদ্দেশে মেয়ের ফাদার্স ডে পোস্ট, চোখে জল নেটিজেনদের

Father's Day: কেকের প্রয়াণে এখনও শোক কাটাতে পারেনি অনুরাগী থেকে তাঁর সহকর্মীরা। তারইমধ্যে প্রথমবার বাবাকে ছাড়া ফাদার্স ডে কাটাচ্ছেন তাঁর সন্তানেরা।

মুম্বই: সদ্য কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে (KK)। কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেকের প্রয়াণে এখনও শোক কাটাতে পারেনি অনুরাগী থেকে তাঁর সহকর্মীরা। তারইমধ্যে প্রথমবার বাবাকে ছাড়া ফাদার্স ডে (Father's Day) কাটাচ্ছেন তাঁর সন্তানেরা। আর তাই নেট দুনিয়ায় এদিন কেকে-র কন্যা তামারার পোস্ট দেখে চোখে জল এল নেট নাগরিকদের।

কেকে কন্যার ফাদার্স ডে পোস্ট-

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কেকে কন্যা তামারা বাবার সঙ্গে তাঁদের পুরনো একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে বাবার পিঠে চেপে রয়েছে দুই সন্তান। আর তাঁরা হাসিমুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন। ছবি পোস্ট করে কেকে কন্যা লিখেছেন, 'আমি তোমাকে ফের এক সেকেন্ড পাওয়ার জন্য তোমাকে হারানোর যন্ত্রণা ১০০ বার নিতে পারি। তোমাকে ছাড়া জীবন বড় অন্ধকার। তুমি সবথেকে মিষ্টি বাবা। আর কে আমাদের জন্য সবকাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে। উপহার নিয়ে আসবে। তোমাকে খুব মিস করছি। তোমার সঙ্গে একসঙ্গে খাওয়া মিস করছি। তোমার সঙ্গে হাসির মুহূর্তগুলো মিস করছি। রান্নাঘরে আমাদের কত মজার মুহূর্ত, সেগুলো মিস করছি। একে অপরকে প্রশংসায় ভরানোর মুহূর্তগুলো মিস করছি। শোনাতে পারছি না আমার ছোট্ট ছোট্ট মিউজিক আইডিয়া। পাচ্ছি না তোমার প্রতিক্রিয়াও। সবথেকে মিস করছি যেটা, তা হল তুমি আর আমার হাতটা ধরে নেই।'

আরও পড়ুন - Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

তিনি আরও লেখেন, 'আমাদের ভালোবাসায় ভরিয়ে রেখেছিলে। সুরক্ষিত রেখেছিল। এ জীবনে বেঁচে থাকতে ঠিক যেমন মানুষ দরকার, তুমি ছিলে ঠিক তেমন। আর সেই তুমিই কিনা চলে গেলে! এটা আর কেউ অনুভব করতে পারবে না। তোমার নিঃস্বার্থ ভালোবাসা এভাবে থমকে যেতে পারে ভাবতেই পারিনি। তোমার ভালোবাসাই আমাদের শক্তি। নকুল আর মা প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটাদিন তোমাকে গর্বিত করার জন্য আর তোমার শক্তি প্রসারিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখছি। ঠিক যেভাবে তুমি রাখতে। হ্যাপি ফাদার্স ডে। তুমি এই পৃথিবীর সবথেকে ভালো বাবা। চিরকাল ভালোবাসব। প্রতি মুহূর্তে মিস করব। বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গেই আছো।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget