এক্সপ্লোর

বাড়িতে পুজো, ঘুমিয়ে পড়লে মনে হত সময় নষ্ট হল: কোয়েল

হলুদ শাড়িতে দেবী প্রতিমার সামনে বসে কোয়েল। বাড়ির পুজোর চাতালে বসে সকালের নরম রোদে ঝলমল করছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন মল্লিক বাড়ির পুজোর ছবি।

কলকাতা: হলুদ শাড়িতে দেবী প্রতিমার সামনে বসে কোয়েল। বাড়ির পুজোর চাতালে বসে সকালের নরম রোদে ঝলমল করছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন মল্লিক বাড়ির পুজোর ছবি।

ছোটবেলা থেকেই বাড়ির পুজো দেখে এসেছেন কোয়েল, বড় হয়েছেন সেই আবহেই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পুজো নিয়ে নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে তিনি বলছেন, 'ছোটবেলায় পুজোর সময় সবচেয়ে কম সময়ে ঘুমাতাম। কারণ ঘুমালেই মনে হত সময় নষ্ট। ঠাকুর দালানে বসে আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুজোয় খুব আনন্দ হত।'

পুজোর সেই আনন্দে ভাটা পড়েনি কখনও। এখনও একইরকমভাবে মল্লিকবাড়ির পুজোর প্রতিদিন হাজির থাকেন কোয়েল। আজ সোশ্যাল মিডিয়ায় হলুদ শাড়িতে ঝলমলে ছবি শেয়ার করে নিয়েছেন কোয়েল। সেইসঙ্গে জানিয়েছেন, মহাসপ্তমীর শুভেচ্ছা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে নতুন ছবি 'বনি'। পুজোয় মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবি। মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। 'হেমলক সোসাইটি'-র পর ফের রুপোলি পর্দায় ফিরছে পরমব্রত ও কোয়েলের জুটি। এক বিস্ময় শিশু, এক বিজ্ঞানী ও এক রোবটকে নিয়ে রহস্যের ঠাস বুনোট 'বনি'-তে। ছবি মুক্তির দিন বাবার সঙ্গে হাজির হয়েছিলেন কোয়েল।

সম্প্রতি মহালয়ায় মা দুর্গার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এইবছর নিজেকে পর্দায় দেখা কতটা বিশেষ ছিল? এবিপি লাইভকে কোয়েল বলেছিলেন, 'প্রতি বছরই ভোরে উঠে চ্যানেলে মহালয়া দেখা আমাদের সবার অভ্যাস। তবে নিজে মা দুর্গার ভূমিকায় অভিনয় করা সবসময়ই বিশেষ। প্রতিবারই যখন এই চরিত্রে অভিনয় করি, মনে হয় নারীশক্তির আদর্শকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পালন করছি। ভিতর থেকে একটা অদ্ভুত শক্তি পাই অভিনয়ের সময়। এবারও ঠিক তেমনই অনুভব করলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget