এক্সপ্লোর

Koel Mallick: মায়ের জন্য মনখারাপ, তাই কোয়েলের শ্যুটিং ফ্লোরেই হাজির ছোট্ট কবীর

Koel Mallick News: আজ, মায়ের শ্যুটিং দেখতে, জয়সলমীরে পৌঁছেছে ছোট্ট কবীর। সেখানেই ফ্রেমবন্দি হল মা-ছেলের মিষ্টি মুহূর্ত

কলকাতা: জয়সলমীরে চলছে দীর্ঘ শ্যুটিং। আর মায়ের শ্যুটিং দেখতে সেখানে হাজির হল ছোট্ট কবীর! কোয়েল মল্লিক (Koel Mallick) আপাতত ব্যস্ত 'সোনার কেল্লায় যকের ধন'-এর শ্যুটিংয়ে। সায়ন্তন ঘোষালের (Shayantan Ghoshal) নতুন ছবির শ্যুটিং করতে বেশ কিছুদিন জয়সলমীরেই রয়েছেন কোয়েল। সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty)। 

আজ, মায়ের শ্যুটিং দেখতে, জয়সলমীরে পৌঁছেছে ছোট্ট কবীর। সেখানেই ফ্রেমবন্দি হল মা-ছেলের মিষ্টি মুহূর্ত। কাজে ব্যস্ত থাকলেও, সবসময় ছেলেকে পর্যাপ্ত সময় দেন কোয়েল। বাড়ির পুজো থেকে শুরু করে অন্যান্য সময়... কোয়েলের সবসময়ের সঙ্গী কবীর। আর সেই সঙ্গী যদি দূরে থাকে তাও কি হয়? তাই মায়ের শ্যুটিং ফ্লোরেই চলে এল কবীর। 

এই পুজোয় মুক্তি পেয়েছিল কোয়েলের 'মিতিন মাসি' সিরিজের নতুন ছবি। 'জঙ্গলে মিতিন' ছবিটি সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ব্যবসা করেছিল। এই ছবি সম্পর্কে কোয়েল বলেছিলেন, 'আবার মিতিন মাসির ভূমিকায় অভিনয় করতে পেরে ভীষণ ভাল লাগছে। সারান্ডার জঙ্গলে, ৪৭ ডিগ্রি তাপমাত্রায় আমরা কার্যত পুড়ে গিয়ে শ্যুটিং করেছি। এবার মিতিনের সফর যেমন রোমাঞ্চে মোড়া, তেমন আবেগপ্রবণও। বন্যপ্রাণরক্ষার যে বার্তা এই ছবি দেবে, তা কেমন একটি রোমাঞ্চ বা রহস্যের ছবি নয়, ছুঁয়ে যাবে সাধারণ মানুষের মনও।' হয়েছিল ও তাই। কোয়েলের একটি নিজস্ব ফ্যানবেস রয়েছে। তাঁদের সবারই মনে ধরেছিল এই ছবি। 

এরপরে কোয়েল এখন ব্যস্ত নতুন এক রহস্য সমাধানে। 'যকের ধন' সিরিজের আগের গল্পগুলি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর তাই, এবার একটি অন্য গল্প বাঁধতে তৈরি সায়ন্তন। এই গল্পে কেবল যকের ধনের চরিত্ররাই নন.. থাকবে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার নস্ট্যালজিয়াও। সেই আবহ তুলে ধরতেই শ্যুটিংয়ের একটি সিংহভাগ অংশের শ্যুটিং হচ্ছে রাজস্থান ও জয়সলমীরে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

আরও পড়ুন: Parno Mitra: সুন্দরবনের এক দেবীর গল্প এবার পর্দায়, 'বনবিবি' হয়ে আসছেন পার্নো

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

              

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget