এক্সপ্লোর

Parno Mitra: সুন্দরবনের এক দেবীর গল্প এবার পর্দায়, 'বনবিবি' হয়ে আসছেন পার্নো

Parno Mitra News: এই গল্প তৈরি হয়েছে সুন্দরবনের প্রেক্ষাপটে।

কলকাতা: এই ছবির গল্পে যেন এখনও শহুরে হাওয়া লাগেনি। অথচ কী ভীষণ সত্যি আর বাস্তব কিছু মানুষের গল্প বলে বনবিবি (Bonbibi)। রাজদীপ ঘোষের পরিচালনায়, রানা সরকারের (Rana Sarkar) প্রযোজনায় মুক্তি পাচ্ছে নতুন ছবি 'বনবিবি' (Bonbibi)। মুখ্যভূমিকায় রয়েছেন পার্নো মিত্র (Parno Mitra)। 

এই গল্প তৈরি হয়েছে সুন্দরবনের প্রেক্ষাপটে। ছবিতে পার্নো একজন বিধবা। আঞ্চলিক ভাষায় তাকে নাকি বলা হয় ‘বাঘ-বিধবা’। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, বছর তিনেক আগে জীবিকার কারণেই বাইরে গিয়েছিলেন পার্নো ওরফে রেশমের স্বামী। আর ফেরেননি। শোনা যায়, তাঁর স্বামীকে বাঘে নিয়ে গিয়েছে। তাঁর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর সুন্দরবন এলাকাতেই গাইডের কাজ করেন রেশম। যে সমস্ত পর্যটক সেখানে ঘুরতে আসে, তাঁদের সুন্দরবন ও আশেপাশের অঞ্চল ঘুরে দেখানোই তাঁর কাজ। গল্পে রেশমের জীবনে যেমন সংগ্রাম রয়েছে, তেমন রয়েছে প্রেমও। পার্নোর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্তকে। 

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গান। সেখানে যেমন প্রকাশ্যে এসেছে ছবির ঝলক, তেমনই প্রকাশ্যে এসেছে প্রেম থেকে শুরু করে সব মনখারাপ করা রসায়ন। সদ্য এই ছবি প্রদর্শনের একটি বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। সেটা সুন্দরবনে। সেখানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরাও। পুরনো দিনে, বনবিবির যাত্রাপালায় বেশ কিছু গান ব্যবহার করা হত। আর তাই, ছবির মিউজিকেও তাই থাকছে চমক। 'বনবিবি'-র সুরের দায়িত্বে রয়েছেন সৌম্যদীপ শিকদার। তিনি নিজেও এই ছবিতে গান গাইবেন। এছাড়াও সোমলতা আচার্য চৌধুরী, সাহানা বাজপেয়ীর মতো শিল্পীদেরও গান থাকবে ছবিতে। একে একে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁদের গানগুলি।

কে এই বনবিবি? সুন্দরবনে এখনও প্রচলিত রয়েছে এই বনবিবির পূজোর রীতি। সুন্দরবনের মানুষদের প্রধানত দুটিই পেশা। মাছ ধরা ও মধু সংগ্রহ। আর এতে থাকে পদে পদে বিপদ। মানুষদের বিশ্বাস, এই সমস্ত বিপদ থেকে তাঁদের রক্ষা করেন বনবিবি। আর তাই, হিন্দু মুসলমান নির্বিশেষে, সব ধর্মের মানুষের কাছেই পূজিত হন এই বনবিবি। তবে এই ছবিতে ঠিক কী প্রেক্ষাপট, তেমনভাবে তুলে ধরা হবে বনবিবিকে তা জানা যাবে ছবি মুক্তির পরেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by parnomittrah (@parnomittra)

আরও পড়ুন: Sreemoyee-Kanchan: শ্রীময়ীর ভাত-কাপড়ের দায়িত্ব নিলেন কাঞ্চন, বরকে কী কথা দিলেন নববধূ?

 

সেরা শিরোনাম

Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget