এক্সপ্লোর

Koneenica Banerjee: শিরদাঁড়ায় অস্ত্রোপচার করিয়ে আপাতত সুস্থ কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ফিরলেন বাড়ি

Koneenica Banerjee Health: গত ৩০ জুলাই, কনীনিকা বন্দ্যোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রামে 'আয় তবে সহচরী' ধারাবাহিকের সেট থেকে বেশ ছবি পোস্ট করেন। সেখানে লেখেন যে এই পরিবারকে তিনি আগামী কিছুদিন খুবই মিস করবেন।

কলকাতা: বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। একাধিক ছবি ও সিরিয়ালে একসঙ্গে তাল মিলিয়ে করছেন অভিনয়। দিন কয়েক আগে অভিনেত্রীর একটি পোস্ট মন ভাঙে তাঁর অনুরাগীদের। অসুস্থ কনীনিকা। খবর ছড়াতে বিশেষ সময় লাগেনি। তবে সেই কঠিন সময় কেটেছে। লড়াই শেষে হাসিমুখে বাড়ি ফিরেছেন তিনি।

আগের চেয়ে সুস্থ কনীনিকা

শিরদাঁড়ায় অস্ত্রোপচার (Spine Operation) হয়েছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের। ধারাবাহিকের কাজ মাঝপথে ছেড়েই চেন্নাই (Chennai) পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরাও। তবে মঙ্গলবার সকাল সকাল একগুচ্ছ ছবির সঙ্গে সুখবর দিলেন অভিনেত্রী। অস্ত্রোপচার সেরে আপাতত তিনি সুস্থতার পথে। ফিরেছেন পরিবারের কাছে। 

মঙ্গলবার সকালে স্বামী ও কন্যার সঙ্গে হাসিমুখে বেশ কিছু ছবি পোস্ট করে কনীনিকা লেখেন, 'শুভ সকাল বন্ধুরা, প্রায় ১৩ দিনের হাসপাতালের শিক্ষণীয় সফর শেষে পরিবাররে কাছে ফিরেছি। আমি আমার প্রত্যেকজন ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানাই যাঁরা আমার নিজের শরীরকে আরও ভাল করে চেনার পর্যায়ে আমার সবচেয়ে বড় সহায় ছিলেন। ডাক্তার সিদ্ধার্থ ঘোষের মতো একজন চিকিৎসক ও তাঁর স্ত্রী মিত্রা দির মতো সঙ্গী পেয়ে ধন্য। আমার পরিবার আমার শক্তি। কিয়া, আমার স্বামী, বাবা, মা, কাকা, আমার বোন আমার শক্তিস্তম্ভ।'

তবে এখানেই শেষ নয়। সকলের সঙ্গে অনুরাগীদের ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী। তিনি আরও লেখেন, 'আর যাঁদের ধন্যবাদ না জানিয়ে পারব না তা হলে তোমরা। আমার দর্শক আমার বন্ধুরা আমার অনুরাগীরা আমার শুভাকাঙ্খী আমার আত্মীয়... তোমাদের প্রার্থনায় আজ আমি সুস্থ... সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে... হিলিং চলছে... পাশে থেকো সঙ্গে থেকো। সকলের জন্য অনেক শুভ কামনা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koneenica Banerjee (@koneenica_banerjee)

আরও পড়ুন: IFFM Awards 2022: 'মেলবোর্ন চলচ্চিত্র উৎসব'-এ সেরার শিরোপা রণবীর সিংহ-শেফালি শাহের, রইল পুরস্কারের পুরো তালিকা

গত ৩০ জুলাই, কনীনিকা বন্দ্যোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রামে 'আয় তবে সহচরী' ধারাবাহিকের সেট থেকে বেশ ছবি পোস্ট করেন। সেখানে লেখেন যে এই পরিবারকে তিনি আগামী কিছুদিন খুবই মিস করবেন। সেখানে তিনি কথাও দেন যে খুব তাড়াতাড়ি ফিরবেন তিনি। 

কনীনিকা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্র সুস্থ কাজে ফিরুন, এই কামনা রইল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget