এক্সপ্লোর

Koushani Mukherjee: কোথায় গ্ল্যামার! পলাশের মালা-চন্দনে অচেনা কৌশানী, কেমন ছিল 'বহুরূপী'-র অভিজ্ঞতা?

Koushani Mukherjee New Look: এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কৌশানী বলেছেন, 'শিবুদা আর নন্দিতাদির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বহুদিনের। ওঁদের সঙ্গে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা।'

কলকাতা: তাঁকে দর্শক সাধারণত গ্ল্যামারাস লুকে দেখেই অভ্যস্ত দর্শকেরা, তবে নতুন ছবিতে এক্কেবারে ডি-গ্ল্যাম লুকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (koushani mukherjee)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর নতুন ছবি 'বহুরূপী' (Bohurupi)-তে এক্কেবারে অন্য লুকে ধরা দিলেন কৌশানী। উইন্ডোজ়-এর সঙ্গে একটাই তাঁর প্রথম কাজ।

এই ছবিতে কৌশানী ছাড়াও রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও অন্যান্যরা। নির্মাতা সংস্থার দাবি, বাংলার প্রথম অ্যাকশন চেজ় ড্রামা হতে চলেছে এটি। আজ কৌশানীর যে লুক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে তার কপালে চন্দন, নাকে নোলক, খোঁপায় পলাশের মালা। গলায় পুঁথির মালা। এই ছবিতে কৌশানীর চরিত্রের নাম হয়েছে ঝিমলি। নির্মাতা সংস্থা জানিয়েছেন, কৌশানীকে এর আগে এই চরিত্রে দেখা যায়নি। অনেক রকমের মোড় রয়েছে এই চরিত্রে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে কৌশানীকে। 

এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কৌশানী বলেছেন, 'শিবুদা আর নন্দিতাদির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বহুদিনের। ওঁদের সঙ্গে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। প্রথমদিন শ্যুটিংয়ে এসে আমি একটু ভয়ে ভয়েই ছিলাম। কিন্তু ওঁরা আমায় ভীষণভাবে সাবলীল করে তুলেছিলেন প্রথম থেকেই। প্রথমবার কাজ করছি উইন্ডোজ়-এর সঙ্গে, আর প্রথম কাজেই এমন একটা চরিত্র আমায় ভরসা করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ভীষণ কষ্ট করে, পরিশ্রম করে ছবিটার শ্যুটিং করেছি। আশা করি দর্শকদের আমাদের ছবিটা ভাল লাগবে। দর্শকেরা আবিষ্কার করবেন নতুন 'আমি'-কে। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই প্রচুর ফোন পেয়েছি। সবারই আমার লুকটা পছন্দ হয়েছে। আশা করছি এবার পুজোয় দর্শকদের আমার এই ছবিটা ভাল লাগবে।'

এই ছবি মুক্তি পাওয়ার কথা এবারের পুজোয়। 'বহুরূপী'-র পাশাপাশি এবার পুজোয় মুক্তি পাওয়ার কথা রাহুলের নতুন ছবির। তালিকায় রয়েছে দেবের 'টেক্কা'-ও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন: Tishaa Kumar: ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত টি-সিরিজ পরিবারের কন্যা তিশা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget