এক্সপ্লোর

KRK: সলমন খানের কাছে ক্ষমা চাইলেন কেআরকে

KRK Updates: সোশ্যাল মিডিয়ায় একাধিক সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার জন্য জেলেও যেতে হয় তাঁকে। আর এবার সলমন খানের কাছে ক্ষমা চেয়ে নিলেন কেআরকে।

মুম্বই: বলিউড তারকাদের আক্রমণ থেকে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য। প্রাক্তন অভিনেতা কেআরকে (KRK) বা কমল রসিদ খান নানা সময়ই চর্চায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার জন্য জেলেও যেতে হয় তাঁকে। আর এবার সলমন খানের (Salman Khan) কাছে ক্ষমা চেয়ে নিলেন কেআরকে।

ক্ষমা চাইলেন কেআরকে-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কেআরকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'সংবাদ মাধ্যমের সমস্ত মানুষদের জানাতে চাই যে, আমার গ্রেফতারির পিছনে একেবারেই দায়ী নন সলমন খান (Salman Khan)। আমি এমনটা আগে ভেবেছিলাম। কিন্তু পিছন থেকে অন্য কেউ খেলা খেলছে। ভাইজান আমি খুবই দুঃখিত তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করার জন্য। কোনওভাবে তোমাকে দুধ দিয়ে থাকলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার ছবির আর রিভিউ করব না, এমন সিদ্ধান্তও আমি নিয়েছি।'

অন্য আরও একটি টুইটে কেআরকে লেখেন, 'অনেকেই মেনে করেন, আমার গ্রেফতারির পিছনে কর্ণ জোহরের (Karan Johar) হাত রয়েছে। কিন্তু আমি ফের বলতে চাই যে, এটা সঠিক তথ্য নয়। কর্ণ জোহরের সঙ্গে আমার গ্রেফতারির কোনও সম্পর্ক নেই। ধন্যবাদ।'

আরও পড়ুন - Katrina Kaif: ক্যাটরিনাকে কী নামে ডাকেন ভিকির বাবা-মা?

প্রসঙ্গত, কমল আর খানকে তাঁর করা দুটি পুরনো ট্যুইটের কারণে গ্রেফতার করা হয়। অভিযোগ, ২০২০ সালে ইরফান খান (Irrfan Khan) ও ঋষি কপূরকে (Rishi Kapoor) নিয়ে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে যুব সেনা সদস্য রাহুল কনল (Rahul Kanal) মালাড পুলিশ স্টেশনে কমল আর খানের নামে অভিযোগ দায়ের করেছিলেন। ২০২১ সালের শ্লীলতাহানির মামলায় জামিন পেয়েছেন কমল আর খান, তবে ট্যুইটকাণ্ডের মামলায় এখনও জেলেই থাকতে হবে তাঁকে। বিতর্কিত ট্যুইটের জন্যই বিশেষ খ্যাত কেআরকে। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত দুই অভিনেতা ইরফান ও ঋষি কপূরকে আক্রমণ করে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। ২০২০ সালেই এফআইআরও দায়ের হয় তাঁর বিরুদ্ধে। মামলাকারী যুব সেনা নেতা রাহুল কনল। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৪, ৫০০, ৫০১, ৫০৫, ৬৭, ৯৮ ধারার অধীনে গ্রেফতার করা হয় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী
বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী
Rituparna Sengupta: ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?
ঋতুপর্ণার বিপরীতে অমর্ত্য! চমকপ্রদ এই জুটির কথা ভাবলেন কোন পরিচালক?
Aparajita Ghosh: 'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?
'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?
New Bengali Film: একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, এবার দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে মল্লিকা-শতাক্ষীর 'পিঞ্জর'
একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, এবার দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে মল্লিকা-শতাক্ষীর 'পিঞ্জর'

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget