এক্সপ্লোর

Kunal Ghosh Song: আরজি কর আবহে কুণাল ঘোষের কলমে পুজোর গান, রইল মশাল মিছিল, মানব শিকলের উল্লেখ

Kunal Ghosh Puja Song: আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনে বিচারের দাবিতে উত্তাল শহর। প্রতিবাদের আগুন দেশের গণ্ডি ছড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও। জ্বলেছে মশাল...উঠেছে বিচার চেয়ে স্লোগান।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রবিবার নন্দনে লঞ্চ হল কুণাল ঘোষের লেখা পুজোর গানের ভিডিও অ্যালবাম। আর জি কর-কাণ্ডের আবহে গানের কথায় উঠে এসেছে মশাল-মিছিল, মানব বন্ধনের প্রসঙ্গ। যদিও এতে রাজনীতির রং লাগাতে নারাজ তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। 

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনে বিচারের দাবিতে উত্তাল শহর। প্রতিবাদের আগুন দেশের গণ্ডি ছড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও। জ্বলেছে মশাল...উঠেছে বিচার চেয়ে স্লোগান। পথে নেমেছেন অভিনেতা, নাট্যকার, শিক্ষক, আইটি কর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ। যা নিয়ে বারবার হুঁশিয়ারি-কটাক্ষের সুর শোনা গেছে শাসকদলের নেতা-মন্ত্রীদের গলায়। এই প্রেক্ষাপটেই এবার তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের লেখা পুজোর গানে এল মশাল-মিছিল, মানব বন্ধনের প্রসঙ্গ। গানের কথাগুলো হল, 'তুমি জাগবে বলেই আজ এই দ্রোহকাল, মশাল মিছিলে রাত জ্বলছে/ তুমি জাগবে বলেই আজ যত প্রতিবাদ, মানবশিকলে এসে জুড়ছে'

নিজের গান মুক্তির পরে আরজি কর প্রসঙ্গ নিয়ে কুণাল ঘোষ বলেছেন, 'আর জি কর নিয়ে তো দলও তো নেমেছে। রাজনীতিকরণ নিয়ে আপত্তি। সেটা নিয়ে বলেছি। আর জি কর-কাণ্ড নিয়ে তো আমাদের কোনও বক্তব্য নেই, প্রতিবাদ তো করেছি...' রবিবার নন্দনে লঞ্চ হল কুণাল ঘোষের লেখা পুজোর গানের ভিডিও অ্যালবাম। তিনটি গানের মধ্যে দুটিতে সুরও দিয়েছেন তিনি নিজে। গেয়েছেন রূপঙ্কর বাগচী, তপোমিতা ঘোষ-সহ একাধিক শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন, নাট্যকার ও মন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। 

গানটি নিয়ে কুণাল ঘোষ বলেছেন, 'মহালয়ার আগে মাতৃশক্তি বা নারীশক্তির আরাধনায় এই সামগ্রিকতা। কোনও একটা বিচ্ছিন্ন ঘটনায় আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব। কিন্তু বাংলায় মাতৃশক্তি ও নারীশক্তির প্রতিষ্ঠার সামগ্রিক যে কর্মযজ্ঞ চলছে, তারই প্রতিফল আমার এই গান।' কুণাল ঘোষ আরও জানিয়েছেন, এই প্রথম দুটি বাংলা গানের সঙ্গে ভিডিও সম্পূর্ণ AI প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই গানের খবর আগেই শেয়ার করে নিয়েছিলেন কুণাল। আজ মুক্তি পেল তাঁর এই গান।

 

আরও পড়ুন: Sudipta on Tollywood: 'সংসার চলছে না, ওর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল', টলিউডের কেশসজ্জা শিল্পীকে নিয়ে বলছেন সুদীপ্তা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
Rakhi Sawant: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget