এক্সপ্লোর

সিড-নাজ জুটির মধ্যে আসলে কতটা ভালোবাসা ছিল? ফাঁস করলেন কুশল ট্যান্ডন

'বিগ বস'-র ঘর থেকেই দর্শকদের মনের ঘরে পৌঁছে যায় সিড-নাজ জুটি। অনুরাগীরা সিদ্ধার্থ শুক্লের সঙ্গে শেহনাজ গিলের রূপকথার বিয়ের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তার আগেই অকালে চলে যেতে হল সিদ্ধার্থকে।

মুম্বই : বেশ কিছুদিন হয়ে গেল প্রয়াত হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় তারকা এবং 'বিগ বস ১৩' জয়ী প্রতিযোগী সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। তাঁর অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি অনুরাগী থেকে প্রিয়জন কেউই। অভিনেতার মৃত্যুর পর বেশ কিছুদিন কেটে গেলেও অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না যে, তাঁদের প্রিয় সিড আর নেই। সিদ্ধার্থ শুক্লের মৃত্যুর পর মারাত্মকভাবেই ভেঙে পড়েন তাঁর বান্ধবী শেহনাজ গিল। তিনি যে শারীরিক এবং মানসিক উভয় দিকে থেকেই বিধ্বস্থ রয়েছেন, তা তাঁর বহু ঘনিষ্ট সূত্র থেকে জানা গিয়েছিল। সম্প্রতি ফের কাজে ফিরেছেন অভিনেত্রী শেহনাজ গিল। 'বিগ বস'-র ঘর থেকেই দর্শকদের মনের ঘরে পৌঁছে যায় সিড-নাজ জুটি। অনুরাগীরা প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লের সঙ্গে শেহনাজ গিলের রূপকথার বিয়ের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু তার আগেই অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হল সিদ্ধার্থকে। যদিও সিদ্ধার্থ কিংবা শেহনাজ কেউই কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু এই জুটির ভালোবাসার কথা অনুরাগীদের বুঝতে বাকি থাকে না। 

আরও পড়ুন - Cruise Ship Case: এনসিবি হেফাজতেই শাহরুখ-পুত্র, মাদককাণ্ডের তদন্তে মুম্বই পুলিশ, গ্রেফতার আরও ৪

'বিগ বস'-র ঘরেই প্রতিযোগী হিসেবে এসেছিলেন আর এক অভিনেতা কুশল ট্যান্ডন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গওহর খানের সঙ্গেও তাঁর সম্পর্ক বিশেষভাবে চর্চিত। 'বিগ বস'-র ঘরেই বিভিন্ন সময়ে রোম্যান্টিক মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে গওহর এবং কুশলকে। যদিও তাঁরা দুজনেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। এবং নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত রয়েছে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কুশল ট্যান্ডনকে প্রশ্ন করেন যে, 'আপনি কি ভবিষ্যতে শেহনাজ গিলের সঙ্গে কাজ করতে চাইবেন? শেহনাজ গিলকে এক শব্দে প্রকাশ করুন।' সিদ্ধার্থ শুক্লর সঙ্গে কুশল ট্যান্ডনের বন্ধুত্বের কথা অজানা নয়। নেট নাগরিকের এই প্রশ্নে 'জরুরি থা' গানের অভিনেতা বলেন, 'বন্ধুর জীবন ছিল (শেহনাজ গিল)। আছে আর থাকবে।'

আরও পড়ুন - মিনিয়েচারে প্রিয় শো 'ফ্রেন্ডস', স্রষ্টা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

প্রসঙ্গত, অভিনেত্রী শেহনাজ গিলের নতুন ছবি 'হসলা রাখ'-র শ্যুটিং সেটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি শেয়ার করেছেন শিশুশিল্পী শিন্ডা গ্রেওয়াল। যেখানে শেহনাজ এবং শিন্ডা দুজনকেই একটি গেম খেলতে দেখা যাচ্ছে। গেমটিকে শেহনাজকে কোনও একজন ব্যক্তির কথা মনে মনে ভাবতে বলা হচ্ছে। অনলাইন অ্য়াপের সেই গেম খেলার সময়ে শেহনাজ গিলের ফোনের স্ক্রিনে যা ভেসে ওঠে, তা দেখলে প্রয়াত অভিনেতার অনুরাগী এবং শেহনাজ গিলের অনুরাগীদের মুখে হাসিও ফোটাবে আবার চোখে জলও এনে দেবে। গেমের রেজাল্ট অনুযায়ী দেখা যায়, শেহনাজ গিলের ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে একটা নাম 'শেহনাজ কৌর গিল শুক্ল'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget