এক্সপ্লোর

Cruise Ship Case: এনসিবি হেফাজতেই শাহরুখ-পুত্র, মাদককাণ্ডের তদন্তে মুম্বই পুলিশ, গ্রেফতার আরও ৪

মাদককাণ্ডে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে এনসিবি।

মুম্বই: এনসিবির পর এবার মাদককাণ্ডের তদন্তে নামল মুম্বই পুলিশও। যে বিলাসবহুল ক্রুজ থেকে শাহরুখ খানের ছেলে-সহ ৮ জনকে গ্রেফতার করা হয়, সেখানে পার্টি করার কোনও অনুমতি ছিল না বলে দাবি মুম্বই পুলিশের। এদিকে, মাদককাণ্ডে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে এনসিবি।

মাদককাণ্ডে এনসিবির হেফাজতে শাহরুখ খানের ছেলে। এনসিবির পর এবার এই ঘটনার তদন্তে নামল মুম্বই পুলিশও। রবিবার যে ক্রুজ পার্টি থেকে শাহরুখ-পুত্র আরিয়ান-সহ বাকিদের আটক করা হয়, তা নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। তাদের দাবি, বিলাসবহুল ওই ক্রুজে পার্টি করার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। এই বিষয়ে, সংশ্লিষ্ট সংস্থা এবং মুম্বই পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতির কারণে বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর রয়েছে। অনুমতি ছাড়া পার্টির করে সেই আইনের ১৮৮ নম্বর ধারা ভাঙার অভিযোগ উঠেছে। সে বিষয়টা নিয়েই তদন্ত করবে মুম্বই পুলিশ। আরিয়ান খানকে বৃহস্পতিবার পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের আদালত। এনসিবি সূত্রে দাবি, মাদককাণ্ডের তদন্তে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে, এই ইস্যুতে আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আমার মনে হয়, এটা শুধু আরিয়ানের বিষয় নয়। দুর্ভাগ্যবশত, আরিয়ান ভুল সময়, ভুল জায়গায় ছিল। বলিউডের লোকদের ক্ষেত্রে যে ‘উইচ হান্টিং’ চলছে, এটা তার একটা উদাহরণ'। আরিয়ানের পাশে দাড়িয়েছিন সঙ্গীত শিল্পী মিকা সিংও। ক্রুজের ছবি দিয়ে তিনি ট্যুইটারে লেখেন, 'এত বড় ক্রুজে কি শুধুই আরিয়ান ছিলেন?'

মাদককাণ্ডের তদন্তে, মঙ্গলবার আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে, মাদককাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করল এনসিবি। মাদককাণ্ডে আরও কয়েকজন তাদের নজরে রয়েছে বলে জানিয়েছেন, এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এনসিবি সূত্রে দাবি, অভিযুক্তরা হোয়াটসঅ্যাপে মাদক সংক্রান্ত বার্তা আদানপ্রদান করতেন। দাম দেওয়া হত বিট কয়েনের মাধ্যমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget