এক্সপ্লোর

Lata Mangeshkar Health Update: ভেন্টিলেশন সাপোর্ট মুক্ত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সঙ্গীতশিল্পী

শারীরিক পরিস্থিতির উন্নতি লতা মঙ্গেশকরের ((Lata Mangeshkar) খোলা হল ভেন্টিলেশন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান গায়িকা।

মুম্বই: শারীরিক পরিস্থিতির উন্নতি লতা মঙ্গেশকরের ((Lata Mangeshkar) খোলা হল ভেন্টিলেশন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান গায়িকা। তাঁর শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাঁকে “trial of extubation (off the invasive Ventilator)” দেওয়া হয়। তাতে সাড়া দিয়েছেন সঙ্গীতশিল্পী। 

গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। পরিস্থিতি বুঝে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। আপাতত স্বাস্থ্যের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে তাঁঁর। তবে এখনও আইসিইউতেই থাকতে হবে বর্ষীয়ান গায়িকাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করা হয় লতা মঙ্গশকরের অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা হয়, 'লতাদিদির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখনও বেশ কিছুদিন আইসিইউ-তেই থাকতে হবে তাঁকে। দয়া করে দিদির শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম গুজব ছড়াবেন না।'

আরও পড়ুন: https://bengali.abplive.com/entertainment/madhuri-dixit-s-debut-ott-series-the-fame-game-to-release-on-february-25-on-netflix-862892

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। সারাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছেন অনুরাগীরা। বর্ষীয়ান গায়িকা কেমন রয়েছেন, তা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে একটি বিবৃতিতে চিকিৎসক প্রতীত সমদানী বলেন, 'লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতির আভাস পাওয়া যাচ্ছে। তাঁকে এখনও আইসিইউতেই রাখা হয়েছে।'

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, 'চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে অসাধারণ সমস্ত চিকিৎসকদের টিম রয়েছে তাঁর দেখাশোনার জন্য। কতদিন তাঁকে এখনও হাসপাতালে থাকতে হবে, এই মুহূর্তে তা জানানো সম্ভব নয়। আমরা সকলেই প্রার্থনা করছি যাতে ওঁর শরীর খুব দ্রুত সেরে ওঠে। আর খুব শীঘ্রই যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন, তার জন্য চিকিৎসকরা সারাক্ষণ চেষ্টা করে চলেছেন।'

প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের (Lata Mangeshkar Health Updates) খবর নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক জায়গাতেই নানা ভুল খবরও ছড়ানো হচ্ছে। সম্প্রতি বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের খবর জানাতে গিয়ে ভুল খবর না ছড়ানোর আর্জি জানিয়েছেন তাঁর মুখপাত্র। 
 
 
 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget