এক্সপ্লোর

Lata Mangeshkar Passes Away: 'শাস্ত্রীয় সঙ্গীত গাইতে চেয়েছিলাম, ফিল্মে চলে এলাম', রশিদ খানকে বলেছিলেন লতা মঙ্গেশকর

Lata Mangeshkar Passes Away: আজ কিংবদন্তির প্রয়াণের খবর শুনে এবিপি আনন্দে স্মৃতিচারণায় সঙ্গীতশিল্পী রশিদ খান। 

কলকাতা: মঞ্চে গান গাইছেন তিনি। সামনের সারিতে বসে গান শুনছেন লতা মঙ্গেশকর। অনুষ্ঠান শেষ হতে চেয়ার থেকে উঠে এগিয়ে এলেন তিনি। বললেন, 'ভগবান আশীর্বাদী গলা দিয়েছেন তোমায়!' কথাটা শুনে এরকম চমকে উঠেছিলেন রশিদ খান। এই কথা যিনি বলছেন, তাঁর তুলনা করা হয় স্বয়ং সরস্বতীর সঙ্গে। আজ কিংবদন্তির প্রয়াণের খবর শুনে এবিপি আনন্দে স্মৃতিচারণায় সঙ্গীতশিল্পী রশিদ খান (Rashid Khan)। 

রশিদ খান বলছেন, 'একটা অনুষ্ঠান হয়েছিল লতা মঙ্গেশকরের বাবার নামে। সেখানে আমি গান গেয়েছিলাম। সামনের সারিতে বসে গান শুনেছিলেন লতা মঙ্গেশকর। অনুষ্ঠান শেষ হতে চেয়ার থেকে উঠে এগিয়ে এলেন উনি। বললেন, 'ভগবান আশীর্বাদী গলা দিয়েছেন তোমায়!' আমি বললাম, এ কথা আপনি বলছেন! সঙ্গীতের জন্য আপনাকে গোটা জগৎ চেনে। আমি এই প্রশংসা যোগ্য নই। দুয়েকবার লতাজির সঙ্গে দেখা হয়েছে। উনি বলেছেন, আমার দাদুকে অনুসরণ করতেন ওনার বাবা। একবার উনি আমায় বলেছিলেন, 'আমি তো শুধু শাস্ত্রীয় সঙ্গীত গাইতে চেয়েছিলাম, কী করে যে ফিল্মের গানে জড়িয়ে পড়লাম!

কিংবদন্তির প্রয়াণে তাঁর সঙ্গে কাটানো সময়ের কথা ভাগ করে নিয়েছেন কুমার শানু। 'কেবল গান নয়, ওঁর থেকে জীবনযাপন শিখেছিলাম', লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)  প্রয়াণে বললেন কুমার শানু (Kumar Shanu)। এবিপি আনন্দের সঙ্গে ভাগ করে নিলেন সুর সম্রাজ্ঞীর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা। 

সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। প্রয়াত লতা মঙ্গেশকর। নক্ষত্রপতনের খবর শুনে শোকস্তদ্ধ কুমার শানু। এবিপি আনন্দকে বললেন, 'লতাজীর থেকে কেবল গান শিখিনি, ওঁর থেকে জীবনযাপন শিখেছিলাম। ওঁর মৃত্যুতে মনে হয় মাথার ওপর থেকে মা চলে গেলেন। গতকাল সরস্বতী পুজো হল আর আজ সুরের জগতের সরস্বতী চলে গেলেন। আমি ওনার সঙ্গে অনেক গান গেয়েছি। প্রথম গান একসঙ্গে গেয়েছিলাম, 'পেয়ার তুম মুঝসে করতে হো'। এখনও মনে আছে উনি এত সাহস দিয়েছিলেন। বলেছিলেন গান ভালো হয়েছে। আমাদের কাছে লতাজী সরস্বতী। মনে হয়েছিল, উনি যখন বলছেন, তাহলে সত্যি সত্যি ভালো গান গেয়েছি। ভিতর থেকে সাহস পেয়েছিলাম ওই কথাটায়। উনি বলেছিলেন, শানু তুমি খুব সুরে গাও। এমন করেই গান গাইতে থাকো। এর থেকে বড় প্রাপ্তি আমার জীবনে আর কিছু হতে পারে না।'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget