এক্সপ্লোর

Laxmi Kakima Superstar: গালে আবির, 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর সেটেই নাচে গানে 'অপরাজিতা'

ধারাবাহিকের সেটেই একটু গান আর নাচ, দোলের আগে এভাবেই রঙের উৎসবে মেতে উঠল টিম 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। এই ধারাবাহিকের যিনি নায়িকা, তিনি নাচ করতে ভালোবাসেন। অপরাজিতা আঢ্য।

কলকাতা: ধারাবাহিকের সেটেই একটু গান আর নাচ, দোলের আগে এভাবেই রঙের উৎসবে মেতে উঠল টিম 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। এই ধারাবাহিকের যিনি নায়িকা, তিনি নাচ করতে ভালোবাসেন। অপরাজিতা আঢ্য। শ্যুটিংয়ের ফাঁকে হামেশাই তিনি মেতে ওঠেন ছোট্ট নাচে গানে। দোলের আগেও গালে আবিরের ছোঁয়া লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় নাচের ছন্দে মাতলেন তিনি। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন অপরাজিতা। সেখানে নায়িকার পরণ হলুদ শাড়ি। এক্কেবারে দোলের আদর্শ পোশাক। আর তার সঙ্গে পা মিলিয়েছেন আরও দুই সঙ্গী। তিন সঙ্গীর নাচে অন্য মাত্রা এনেছে শ্রী-এর গলার গান। মোবাইল দেখে শ্রী গাইছেন 'বসন্ত এসে গেছে'।

আরও পড়ুন: মুক্তি পেল 'হিরোপন্থী টু' ছবির ট্রেলার, হাড় হিম করা লুকে নওয়াজউদ্দিন সিদ্দিকি

দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরেই ম্যাজিক দেখিয়েছেন অপরাজিতা। নতুন ধারাবাহিক নিয়ে উচ্ছসিত অপরাজিতা আঢ্য। কাকিমা সুপারস্টার হল কীভাবে? অপরাজিতা বলছেন, 'আমরা আসেপাশে যে চরিত্রদের দেখতে পাই তাঁরা সবাই সুপারস্টার। আমার বাড়ির বিপরীতে একজন জেঠিমা থাকতেন। তিনি ঠোঙা বিক্রি করে এক ছেলেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানিয়েছিলেন অন্যজন ব্যাঙ্কে চাকরি করতেন। আমার পিসি শাশুড়িও ঠোঙা বিক্রি করে, মুড়ি ভেজে, তাঁর ৪ ছেলে মেয়েকে মানুষ করেছিলেন। মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন বিশেষত মহিলারা বুক গিয়ে এই সংসারটা আগলে রাখেন, চালিয়ে যান। এই চরিত্রটা আমার খুব কাছের কারণ আমাদের চারিদিকে এমন অনেক লক্ষ্মী কাকিমারা ছড়িয়ে আছেন। তারা সবাই আমাদের কাছে সুপারস্টার। প্রত্যেকেই আসা করি এই চরিত্রটার সঙ্গে ভীষণ মিল খুঁজে পাবেন। আমি মাটির কাছাকাছি চরিত্র করতে ভীষণ ভালো লাগে। আমাদের কাছে এই মায়েরাই সুপারস্টার।'

লক্ষ্মীর চরিত্রটা ঠিক কেমন? অপরাজিতা বলছেন, '২০২২ সালে এসে কেউ হাত গুটিয়ে বসে নেই। গ্রামের দিকে আমার জা'য়েরা থাকেন। তাঁরাও প্রত্যেকে সংসার চালানোর পাশাপাশি সংসারকে সাহায্য করার জন্য কিছু না কিছু করছেন। কেউ শাড়ির ব্যবসা, কেউ শিক্ষকতা। লক্ষ্মীও ঠিক এমনই একটা ঘরোয়া চরিত্র। সে মুদির দোকান চালায়। আবার সেইসঙ্গে দশভূজা হয়ে সংসারও সামলায়। দু পয়সা বেশি রোজগার হবে বলে ঘুগনি নিয়ে মেলায় চলে যেতেও দু'বার ভাবে না। চরিত্রটার প্রস্তাব আসার পরে আমার স্বামী আমায় বলেছিলেন, 'তোমার যা ব্যক্তিত্ব তাতে এই ধরণের চরিত্রে অভিনয় করবে?' আমি বলেছিলাম, করব। কারণ আমি নিজেও এইরকম। কখনও বসে থাকতে পারি না। শ্যুটিং না থাকলে খেলনা বানাই, রান্না করি, আরও কত কি! পর্দায় লক্ষ্মীর কাছে মুদির দোকানটা কেবল দায়িত্ব নয়, সে কাজটাকে ভীষণভাবে ভালোবাসে। অনেকেই তার দোকানে আসে জিনিস কিনতে নয়, পরামর্শ নিতে। লক্ষ্মী তাদের কথা শোনে। ঘরে কোথাও না কোথাও তার একটা দুঃখ লুকনো আছে। লক্ষ্মী যেন হালকা হয়, ভালো থাকে ওই দোকানকে ঘিরেই।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Soham Chakraborty : এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী ! 'বিরাট প্রতারণা', জামিনঅযোগ্য ধারায় FIR
এবার বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী ! 'বিরাট প্রতারণা', জামিনঅযোগ্য ধারায় FIR
Srijla Guha: নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget