এক্সপ্লোর

Mahananda Poster Release: প্রস্থেটিক মেকআপে অচেনা গার্গী, প্রকাশ্যে অরিন্দমের 'মহানন্দা'-র পোস্টার

নতুন বছরের প্রথম দিনে প্রকাশ পেল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত নতুন ছবি 'মহানন্দা'-র (Mahananda) পোস্টার। 

কলকাতা: গোটা মুখে স্পষ্ট বলিরেখার দাগ, চোখে মোটা ফ্রেমের চশমা যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাঁর বয়সকে। কাঁধের ওপর এলোমেলো করে ফেলে রাখা শাড়ির আঁচল। নিপুণ প্রস্থেটিক মেকআপে এক ঝলকে দেখলে চেনাই যায় না গার্গী রায়চৌধুরীকে- (Gargi Roychowdhury)। নতুন বছরের প্রথম দিনে প্রকাশ পেল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত নতুন ছবি 'মহানন্দা'-র (Mahananda) পোস্টার। 

মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, 'আমার নতুন ছবি 'মহানন্দা'-র পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই ছবিটি জনপ্রিয় লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত। এই ছবিটি সত্যিই আমার মনের ভীষণ কাছের। চলতি বছরেই মুক্তি পাবে 'মহানন্দা'। এই ছবিটির জন্য আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদের প্রয়োজন আমাদের।' এর আগে মহাশ্বেতা দেবীর 'লুক'-এ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। 

'মহানন্দা'-র পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক অরিন্দম শীলও। লিখেছেন, 'নতুন বছরের একটা দারুণ শুরু।' প্রকাশ্যে 'মহানন্দা'-র অফিসিয়াল পোস্টার। এই ছবিটি আমার হৃদয়ের খুব কাছের।'

ছবিতে মহাশ্বেতা দেবীর বিভিন্ন বয়সকে দেখা হয়েছে। সেইমতো একাধিকবার লুক বদলানো হয়েছে অভিনেত্রীর। বিভিন্ন বয়সকে ফুটিয়ে তুলতে বদলে ফেরা হয়েছে তাঁর চুল, টিপ, শাড়ি পরার ধরণও। বয়স্ক মহাশ্বেতা দেবীকে ফুটিয়ে তুলতে সাহায্য নেওয়া হয়েছে প্রস্থেটিক মেকআপের। 

ফের টলিউডে করোনার হানা, জিতের পর সংক্রমিত সৃজিত

ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই। এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। কেবল মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির পোস্টারেই সেই আভাস পাওয়া গিয়েছে। গার্গীর ছবির পাশে পোস্টারে দেখা যাচ্ছে একদল লোক মশাল নিয়ে ছুটে আসছে। 

 

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget