এক্সপ্লোর

Mahapeeth Tarapeeth: 'আমি নিমিত্ত মাত্র', ধারাবাহিকের শেষ দিনে অকপট স্বীকারোক্তি সব্যসাচীর

Mahapeeth Tarapeeth: এই ধারাবাহিকে 'বামাক্ষ্যাপা'র চরিত্রে অভিনয় করেন সব্যসাচী। তাঁর প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল। তাছাড়া আধ্যাত্মিক বিষয়ে তৈরি ধারাবাহিকও বাঙালি দর্শকদের মন টানে।

কলকাতা: তিন বছরের পথচলা শেষ হল। ইতি হল জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ'-এর (Mahapeeth Tarapeeth)। সেই সঙ্গে একটা চরিত্রেরও অবসান হল। নিজের 'খুব কাছের' চরিত্র ও ধারাবাহিক নিয়ে আবেগঘন হলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chowdhury)। এই ধারাবাহিকের 'বামাক্ষ্যাপা' হয়েই বেশি পরিচিতি  পেয়েছেন সব্যসাচী।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের দুটো ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'এযাবৎ কত সিরিয়াল যে শুরু হয়েছে আর কতই যে শেষ হয়েছে, তা খোদাই জানেন। ২০১৫ সাল থেকে আমার নিয়মিত স্টুডিওপাড়ায় যাতায়াত, টালিগঞ্জ মোড়ের মাথায় যে আমি আজ অবধি কতগুলো ধারাবাহিকের হোর্ডিং পাল্টাতে দেখেছি তা নিজেই গুনে শেষ করতে পারবো না। আসলে সময়ের সাথে হোর্ডিং পাল্টায়, মুখ এক থাকলেও পরিচয় পাল্টায়, পুরোনো পোস্টার ছিঁড়ে নামিয়ে নতুন পোস্টার সাঁটা হয়। নারকেল ফাটিয়ে, ক্যামেরা পুজো করে যে কাজ শুরু হয়, সময়ের সাথে সবাই তা ভুলেও যায়। এটাই বাস্তব, এটাই জীবন।' একটু ভেবে দেখলে মনে হবে, সত্যিই তো। কত ধারাবাহিক আসে, বছরের পর বছর দর্শকদের আনন্দ দেয়, তারপর কালের নিয়মে শেষ হয়ে যায়। এর মধ্যে ক'টা ধারাবাহিকের কথাই বা আমরা মনে রাখি। আবার নতুন ধারাবাহিক আসে, তাতেই মেতে ওঠেন দর্শক মহল। এটাই তো স্বাভাবিক!

 

অভিনেতা আরও লেখেন, 'আমার মনের কোণেও একটা হযবরল দেওয়াল আছে, নিয়মিত পোস্টার চিপকাই, হোর্ডিং টাঙ্গাই। সিনেমা, ছবি, গান, গল্প, চরিত্র। যেটা যখন পছন্দ। কিছুদিন জ্বলজ্বল করে, সময়ের সাথে পুরোনো একঘেয়ে হয়ে গেলেই, টান মেরে ছিঁড়ে দিই। তবে এই ছবিটা থাকবে, চিরকাল থাকবে। গতকাল অন্তিম পর্ব দেখে আমায় অনেকেই মেসেজ করেছেন, ধন্যবাদও জানিয়েছেন। আমি অবশ্য তাতে একটু অবাকই হয়েছি, সকাল এগারোটায় এতজন যে দেখবে ভাবতে পারিনি। তবে শেষ দিনে অকপটে স্বীকার করতেই পারি, ‘মহাপীঠ তারাপীঠ’ ছিল আমাদের পরিচালক শুভেন্দু এবং সৃজন পরিচালক নৈঋতার মানসপুত্র। তিন বছর ধরে ওরাই সিরিয়ালটিকে সযত্নে লালন করেছে। ধন্যবাদটুকু ওদেরই প্রাপ্য। আমি বরাবরের মতই, নিমিত্ত মাত্র।'

আরও পড়ুন: Yuvaan: 'দাদা' ও ইউভানের আদুরে আলাপ, ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করে আবেগঘন রাজ

এই ধারাবাহিকে 'বামাক্ষ্যাপা'র চরিত্রে অভিনয় করেন সব্যসাচী। তাঁর প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল। তাছাড়া আধ্যাত্মিক বিষয়ে তৈরি ধারাবাহিকও বাঙালি দর্শকদের মন টানে। ফলে এই ধারাবাহিক শেষ হয়ে গেলেও দর্শক যে বহুদিন মনে রাখবেন তা বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget