এক্সপ্লোর

Mahhi Vij-Jay Bhanushali: জয়ের সঙ্গে বিচ্ছেদের জন্য ৫ কোটি টাকা খোরপোশ দাবি? খবর প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠলেন মাহি

Mahhi Vij on Alumni: মাহি আর জয়ের বিচ্ছেদের খবর অনেকদিন ধরেই যেন হাওয়ায় ঘুরছিল। তবে এই গুঞ্জন অভিনেত্রীর কানে যেতেই তিনি কার্যত ফুঁসে উঠেছিলেন

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মাহি ভিজ ও জয় ভানুশালী বিচ্ছেদের ঘোষণা করেছেন।
  • গুঞ্জন, মাহি নাকি ৫ কোটি টাকা খোরপোশ চেয়েছেন।
  • অভিনেত্রী খোরপোশ দাবির খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
  • সন্তানদের দায়িত্ব যৌথভাবে পালন করবেন বলে জানিয়েছেন।

কলকাতা: বছরের শুরুতেই ভাঙনের খবর রুপোলি পর্দায়। দীর্ঘদিনের গুঞ্জনে সিলমোহর দিয়ে বিচ্ছেদ ঘোষণা করলেন মাহি ভিজ (Mahhi Vij) এবং জয় ভানুশালী (Jay Bhanushali)। আজ সোশ্যাল মিডিয়ায় যুগলে এই ঘোষণা করেছেন জয় আর মাহি। তবে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরেই ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই নাকি শোনা যাচ্ছে আরও এক খবর। বিচ্ছেদের জন্য নাকি জয়ের কাছ থেকে মোটা অঙ্কের খোরপোশ নিয়েছেন মাহি? এই খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলে অভিনেত্রী। কী বললেন তিনি?

মাহি আর জয়ের বিচ্ছেদের খবর অনেকদিন ধরেই যেন হাওয়ায় ঘুরছিল। তবে এই গুঞ্জন অভিনেত্রীর কানে যেতেই তিনি কার্যত ফুঁসে উঠেছিলেন। গোটা বিষয়টাকে নাকচ করে দিয়ে তিনি দাবি করেছিলেন, এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আর জয় স্বাভাবিক সম্পর্কেই রয়েছেন। তবে নতুন বছরে, একেবারে উল্টো খবর জানালেন মাহি। জয়ের সঙ্গে মিলে তিনি জানালেন, তিনি আর জয় সম্মিলিতভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আর তারপরেই শোনা যাচ্ছে, এই বিচ্ছেদের জন্য নাকি ৫ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন মাহি?

এই খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠেন মাহি। বলেন, 'গত ৩-৪ দিন ধরে আমি দেখতে পাচ্ছি, খোরপোশ নিয়ে একটা খবর খুবই ছড়িয়ে পড়েছে। সবাই উঠে পড়ে লেগেছেন এই বিষয়টা নিয়ে কথা বলতে। যদি কারও কাছে প্রমাণ থাকে, তাহলে সেটাই দেখান না।' জয়ের তরফ থেকে অবশ্য খোরপোশ সংক্রান্ত কোনো কিছু নিয়েই মুখ খোলা হয়নি। একটা যুগ্ম পোস্ট করে তাঁরা জানিয়েছিলেন, দীর্ঘ বিবাহিত সম্পর্কে ইতি টানতে চলেছেন তাঁরা। 

সোশ্যাল মিডিয়ায় মাহি আর জয় জানিয়েছেন, তাঁরা তাঁদের একসঙ্গে চলার সফর শেষ করতে চলেছেন। তাঁরা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু তাঁদের গল্পে কোনও খলনায়ক নেই। কোনও নেতিবাচকতা নেই। তাঁরা সবসময় একে অপরের পাশে থাকবেন। মাহি আর জয়ের ৩ সন্তান রয়েছে। দাম্পত্য ভাঙলেও, মিলেমিশে সন্তানের দায়িত্ব পালন করবেন তাঁরা। দাম্পত্য ভাঙলেও, তাঁদের বন্ধুত্ব থেকে যাবে, এমনটাই জানিয়েছেন জয় এবং মাহি। সংসারে থেকে অশান্তির চেয়ে, আলাদা থেকে শান্তিতে থাকা ভাল। সেই কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ২ জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু তাঁরা একে অপরের পাশে থাকবেন, যে কোনও সমস্যায়, এমনটাই জানিয়েছেন জয় ও মাহি। যুগ্মভাবে সন্তানের দায়িত্ব পালন করলেও, সন্তান কার কাছে থাকবে, তা খোলসা করেননি মাহি ও জয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget