এক্সপ্লোর

Bollywood News: মাইক নিয়ে চিৎকার করছেন পরিচালক, প্রথমবার অভিনয় করতে এসেই অদ্ভুত অভিজ্ঞতা অভিনেত্রীর!

Mahima Chaudhry: অভিনেত্রী জানান, সেটে নাকি পরিচালনা করতে করতে, মাইকেই ভীষণ বকাবকি করতেন সুভাষ ঘাই। সবটা শুনে বেশ ভয়ই পেতেন অভিনেত্রী

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মহিমা চৌধুরী 'পরদেশ' ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন।
  • পরিচালক সুভাষ ঘাই সেটে মাইকে বকাবকি করতেন, ভয় পেতেন মহিমা।
  • একটি দৃশ্যে কান্নার জন্য বকুনি খেয়ে সত্যি কেঁদে ফেলেন তিনি।
  • বর্তমানে ক্যামেরার জন্য পরিচালকদের বকাবকি করার সাহস কম।

কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পরদেশ' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপরে নিজের মতো করে জায়গা ও করে নিয়েছিলেন। তবে প্রথম ছবিতে অভিনয় করার সময়, তিনি একেবারেই নবাগতা নায়িকা। সিনেমার পরিচালক ছিলেন সুভাষ ঘাই। প্রথম ছবিতেই পরিচালকের সঙ্গে কাজ করার সময় বেশ ভয়ই পেতেন তিনি। পরিচালক নাকি মাইকেই চিৎকার চেঁচামেচি করে বকাবকি করতেন। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। 

অভিনেত্রী জানান, সেটে নাকি পরিচালনা করতে করতে, মাইকেই ভীষণ বকাবকি করতেন সুভাষ ঘাই। সবটা শুনে বেশ ভয়ই পেতেন অভিনেত্রী। এক অভিনেতা সেই সময়ে তাঁকে বলেছিলেন, 'পরিচালক ভাবটা এমন করছেন, যেন তিনি ক্রু-দের কারও ওপর চিৎকার করছেন। আসলে বিষয়টা তেমন নয়, উনি আমাদের ওপরেই চিৎকার করছেন। কিন্তু ভাবটা এমন করতে হবে, যেন তুমি বুঝতেই পারছো না যে উনি আমাদের ওপর চিৎকার করছেন। ওইসব -এ পাত্তা না দিয়ে নিজের কাজটা করে যেতে হবে।'

মহিমা বলেন, 'এখন কোনও পরিচালকের আর সেই সাহস নেই। কারণ সমস্ত জায়গায় ক্যামেরা থাকে। কেউ যদি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে সেটা ৩০ সেকেন্ডের মধ্যে সবাই দেখতে পাবেন। তবে আমার দ্বিতীয় ছবি থেকে নেতিবাচকতা আর যে দলবাজি শুরু হয়েছিল, সেটা আগে ছিল না।' পাশাপাশি, মহিলা 'পরদেশ' সিনেমার সেটের আরও একটি ঘটনার কথা ও তুলে ধরেন। তিনি বলেন, 'একবার সুভাষ ঘাই আমায় ভীষণ বকাবকি করেছিলেন। তবে অনেক সময় এমন কিছু কিছু বকুনি থাকে, যা ভবিষ্যতে, নিজের কেরিয়ারে এগিয়ে যেতে সাহায্য করে। আমার প্রথম ছবির সময় ও খুব এই ঘটনা ঘটেছিল। একটা দৃশ্যে অভিনয় করার কথা ছিল, যেখানে আমার ফোনে কথা বলতে বলতে কান্নাকাটি করার কথা ছিল। আমি সেই দৃশ্যে অভিনয় করছিলাম। সবাই সেটা ভাল বললেও, পরিচালকের সেটা একেবারেই পছন্দ হচ্ছিল না। শেষে সুভাষ ঘাই আমায় এত বকাবকি করেন যে আমি সত্যি সত্যিই কেঁদে ফেলি। শেষে সুভাষ ঘাই বলেন, এবার তুমি আগে থেকেই কাঁদছো, তাহলে তোমার গলার আওয়াজটাও সেইরকমই হয়ে যাবে।'

তবে মহিমা চৌধুরী জানিয়েছিলেন, প্রথম সিনেমার পরের অভিজ্ঞতা একেবারে আলাদা ছিল। সেখানে অনেক রাজনীতি হয়েছিল।

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget