এক্সপ্লোর

Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

কলকাতা : কোন এক্তিয়ারে সাধারণ সভা? এই প্রশ্ন ঘিরেই উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত বুধবার রাতে দফায় দফায় ছড়াল উত্তেজনা। দুই ছাত্র সংগঠনের মধ্যে তৈরি হল সংঘর্ষ। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। একদিকে SFI-সহ বাকি বাম ছাত্র সংগঠনগুলি। অন্যদিকে RSS-এর ছাত্র সংগঠন ABVP। ইতিমধ্য়েই এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়ের হয়েছে অভিযোগ। পাশাপাশি, তদন্ত কমিটি তৈরির বার্তাও দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। কিন্তু সেই তদন্ত কমিটি গঠন হতেই নয়া বিতর্ক। তদন্ত শুরুর আগেই হোঁচট খেল তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই কমিটির চেয়ারম্যান হিসাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে নিযুক্ত করতে চেয়ে প্রস্তাব দেয় কর্তৃপক্ষ। তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। সেই মর্মে মেইলও পাঠান। কিন্তু কেন?

প্রাক্তন উপাচার্যের দাবি, ব্যক্তিগত কারণেই কমিটিতে নাম লেখাতে আপত্তি রয়েছে তাঁর। শুভশঙ্কর সরকারের কথায়, "আমার ৭০ বছর বয়স। আমাকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়, কলকাতার বাইরে। কারণ আমার ছেলে ওখানে থাকে, স্বাভাবিকভাবে এই অবস্থায় পুরো বিষয়টা শুনে, তার ভিত্তিতে একটা লিস্ট বানানো আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি করেছি, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত কারণ।" পাশাপাশি, এই তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন তুলেছে RSS-এর অধ্যাপক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসঙ্ঘ। আপত্তি জানিয়ে সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল এবং উচ্চশিক্ষা দফতরকে ইমেল করা হয়েছে। তাদের দাবি, হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হোক।

উল্লেখ্য, যাদবপুরে তাণ্ডবের ঘটনায় ইতিমধ্য়ে সরব হয়েছে ABVP। বিশ্ববিদ্যালয় স্তরের তদন্ত নয়। একেবারে উচ্চ শিক্ষা দফতরের উদ্যোগে তদন্তের দাবি জানিয়েছে তারা। এদিন এবিভিপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন, "পরিবারের লোক মার খেলে আমরা বাঁচাতে যেতেই পারে। কাউকে আগুন লাগানো, ভাঙচুরের ঘটনায় দেখা যাচ্ছে কিনা সেটাই প্রশ্ন। যাদবপুরে যা ঘটল সেই মর্মে রেজিস্ট্রারের পদত্যাগ চাই। সঙ্গে উচ্চ শিক্ষা দফতর তদন্ত করুক। কারণ যাদবপুরের যে বাম বাস্তুতন্ত্র তাতে আমাদের ভরসা নেই।"

ভিডিও খবর

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget