এক্সপ্লোর

Malaika Arora Father Death: 'আমি ক্লান্ত...', ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার আগে দুই মেয়েকে ফোন মালাইকার বাবার!

Anil Kuldeep Mehta: পুলিশ সূত্রে খবর, বান্দ্রার আয়েশা ম্যানর বিল্ডিংয়ের ৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে অনিল মেহতার মৃত্যু হয়েছে। IANS-এর প্রতিবেদনে এই ঘটনা সম্পর্কে আরও কিছু তথ্য মিলেছে।

নয়াদিল্লি: ১১ সেপ্টেম্বর, বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) সৎ বাবা অনিল কূলদীপ মেহতা (Anil Kuldeep Mehta), এমনই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। এই খবর মেলে কাল সকালের দিকে। এরপর মালাইকা অরোরা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন, যেখানে তিনি বাবার মৃত্যুর পর এই কঠিন সময়ে মিডিয়া ও শুভাকাঙ্ক্ষীদের থেকে খানিক ব্যক্তিগত সময় চেয়ে নেন। তবে এরই মাঝে অনিল মেহতার মৃত্যু ঘিরে মিলছে নয়া তথ্য। 

প্রয়াত মালাইকার বাবা, মৃত্যুর আগে শেষবার ফোনে মেয়েকে কী বলেছিলেন?

পুলিশ সূত্রে খবর, বান্দ্রার আয়েশা ম্যানর বিল্ডিংয়ের ৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে অনিল মেহতার মৃত্যু হয়েছে। IANS-এর প্রতিবেদনে এই ঘটনা সম্পর্কে আরও কিছু তথ্য মিলেছে। সেই প্রতিবেদন বলছে, অনিল তাঁর দুই মেয়েকে ফোন করেছিলেন এবং বলেন, 'আমি ক্লান্ত' (I'm tired), তারপরই ব্যালকনি থেকে ঝাঁপ দেন। 

একাধিক খবর আসছে সামনে যা অনুযায়ী, ৬৫ বছর বয়সী অনিল, ৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার আগে তাঁর দুই মেয়ে মালাইকা ও অমৃতাকে ফোন করেন। তাঁদের ফোনে তিনি বলেন যে 'আমি ক্লান্ত'। এরপরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে খবর। 

সূত্রের খবর, মুম্বই পুলিশকে মালাইকার মা জয়েশ পলিকার্প জানিয়েছেন যে এই ঘটনা যখন ঘটে তিনিও বাড়িতেই ছিলেন। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা নাগাদ। বসার ঘরে স্বামীর চপ্পল রয়েছে দেখে তাঁকে খুঁজতে শুরু করেন জয়েশ। ব্যালকনিতেও খুঁজে না পেয়ে রেলিং থেকে উঁকি দিয়ে দেখে নীচে জটলা হয়ে রয়েছে এবং সিকিউরিটি গার্ড সাহায্যের জন্য চিৎকার করছেন। তখনই তিনি বুঝতে পারেন বড় কোনও গন্ডগোল হয়েছে। 

আরও পড়ুন: Gautam Haldar Benimadhab: গৌতম হালদারের 'বেণীমাধব' নিয়ে কটাক্ষের ঝড়, এই সুরে কবিতা পাঠ শুনে কী বলেছিলেন স্রষ্টা জয় গোস্বামী?

পুলিশ সূত্রের সংবাদ মাধ্যম ই-টাইমস খবর পেয়েছে যে প্রয়াত অনিল মেহতার ফোনের 'কল ডিটেলস' দেখে মনে করা হচ্ছে যে তিনি অমৃতাকে সত্যিই ফোন করেছিলেন। অমৃতাই বাবার কাছের ছিলেন ও তাঁর প্রিয় ছিলেন। ভাবা হাসপাতালে ময়না তদন্ত চলছে। সান্তাক্রুজে ১২ তারিখ, মানে আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget