এক্সপ্লোর

Manushi Chhillar Update: সোশ্যাল মিডিয়ায় বিশেষ অনুষ্ঠান শুরু মানুষী চিল্লারের, 'লিমিটলেস' হবে নারীত্বের উদযাপন

Manushi Chhillar Update: 'বড় হওয়ার সময় এবং এখনও আমি এমন সেই সকল মহিলাদের দেখে অবাক হই যাঁরা নিরন্তর সেই সূক্ষ্ম রেখাটাকে ভাঙার চেষ্টা করে চলেছেন। অন্যান্য মহিলাদের বড় স্বপ্ন দেখতে শেখান তাঁরা।'

মুম্বই: আজ জাতীয় শিশুকন্যা দিবস (National Girl Child Day)। আজকের এই বিশেষ দিনেই প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার (Manushi Chhillar) লঞ্চ করলেন তাঁর সোশ্যাল মিডিয়ার চ্যাট সিরিজ। অনুষ্ঠানের নাম 'লিমিটলেস' (Limitless)। এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন অনুপ্রেরণামূলক নারীরা উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন মানুষী।

খুবই অল্প বয়সে জনপ্রিয়তা পেয়েছেন মানুষী। বিশ্বসুন্দরীর তকমাও মিলেছে। তাঁর সঙ্গে ভারতের অন্যান্য প্রভাবশালী বা অনুপ্রেরণা মূলক নারীদের গল্প তুলে ধরতে চলেছেন তিনি। কীভাবে সেই সকল নারীরা লিঙ্গ বৈষম্যতার ঊর্ধ্বে উঠেছেন, জানা যাবে সেই গল্পও। 

এই শোয়ের ব্যাপারে মানুষী বলেন, 'বড় হওয়ার সময় এবং এখনও আমি এমন সেই সকল মহিলাদের দেখে অবাক হই যাঁরা নিরন্তর সেই সূক্ষ্ম রেখাটাকে ভাঙার চেষ্টা করে চলেছেন। অন্যান্য মহিলাদের বড় স্বপ্ন দেখতে শেখান তাঁরা। আমি সবসময়ই এমন একটা ডিজিট্যাল অনুষ্ঠানের কথা ভেবেছি যেখানে আমি সেই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলতে পারব এবং তাঁদের জীবন সম্পর্কে, কীভাবে তাঁদের মস্তিষ্ক কাজ করে, তাঁরা কী থেকে অনুপ্রাণিত হন, এই সব জানতে পারব।'

অনুষ্ঠানের প্রথম পর্বে কোন অতিথি থাকবেন? মানুষী নিজেই জানালেন নাম। কুস্তিগীর গীতা ফোগত (Geeta Phogat)। তিনি বলেন, 'জাতীয় শিশুকন্যা দিবসের থেকে ভাল আর কোনদিনই বা হতে পারে এই অনুষ্ঠানের সূচনার জন্য।' গীতা ফোগতের সঙ্গে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। 'আমরা দুই জনেই একই রাজ্য থেকে এসেছি। মহিলারা যে দুর্দান্ত সমস্ত জিনিস ঘটানোর ক্ষমতা রাখে সেটা উনি শিখিয়েছেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar)

অনুষ্ঠানের নাম 'লিমিটলেস' অর্থাৎ সীমাহীন। কেন এমন নাম? মানুষী বলেন, 'এই গোটা প্রজেক্টটার মূল উদ্দেশ্য সীমাহীন হওয়া - মহিলা হওয়ায় যে অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে সেগুলো উদযাপিত হবে।' তাঁর কথায় প্রত্যেক শিশুকন্যার মধ্যেই অপরিসীম সম্ভাবনা থাকে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার। কেবলমাত্র তাঁদের সঠিক সাহায্যের হাত ও সঠিক পরিবেশের প্রয়োজন পড়ে। 

আরও পড়ুন: Baba, Baby O: 'বাবা, বেবি ও...' ছবির ট্রেলার দেখে আপ্লুত বিদ্যা বালান, যীশুর জন্য পাঠালেন 'অনেক আদর'

সেরা শিরোনাম

Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
Panchayat Season 5: 'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত

ভিডিও

BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget