এক্সপ্লোর

Baba, Baby O: 'বাবা, বেবি ও...' ছবির ট্রেলার দেখে আপ্লুত বিদ্যা বালান, যীশুর জন্য পাঠালেন 'অনেক আদর'

Baba, Baby O: এই প্রথম নয়। গতকাল মুক্তি পায় 'বাবা, বেবি ও...' ছবির ট্রেলার। 'বন্ধু যীশু'-র জন্য গতকালই শুভেচ্ছা আসে দক্ষিণ ভারত থেকে। দক্ষিণী তারকা চিরঞ্জীবী এই ছবির জন্য শুভেচ্ছা জানান যীশুকে। 

কলকাতা: সবেমাত্র মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত 'বাবা, বেবি ও...' ("Baba, Baby, O...") ছবির ট্রেলার। ইউটিউবে ট্রেন্ডিং। অন্যধারার এই প্রেমের গল্পের ট্রেলারই মন জয় করেছে দর্শকদের। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। তবে ছবির ট্রেলার কেবল বাংলার দর্শকের নয়, মন ছুঁয়েছে বলিউড তারকারও। 

ছবির ট্রেলার শেয়ার যীশু সেনগুপ্ত ও 'বাবা, বেবি ও...'-র গোটা টিমকে শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। নিজের ট্যুইটার হ্যান্ডলে মিষ্টি একটি ক্যাপশন লিখলেন বিদ্যা। 

ছবির ট্রেলারের লিঙ্ক ট্যুইট করে বলিউড তারকা লেখেন, 'যীশু, আমি নিশ্চিত এই ছবি আবার দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনবে... শুভ কামনা ও অনেক আদর।' সেই সঙ্গে দুই লাইন বাংলা হরফেও লেখেন অভিনেত্রী। 'প্রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান...
বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান' (অপরিবর্তিত)। 

 

বলিউড অভিনেত্রীর এই শুভেচ্ছায় আপ্লুত ছবির পরিচালক। নিজের ফেসবুক হ্যান্ডলে সেই স্ক্রিনশট পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অরিত্র। প্রসঙ্গত 'শকুন্তলা দেবী' ছবিতে বিদ্যা বালানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। 

তবে এই প্রথম নয়। ২৩ জানুয়ারি, অর্থাৎ গতকাল মুক্তি পায় 'বাবা, বেবি ও...' ছবির ট্রেলার। 'বন্ধু যীশু'-র জন্য গতকালই শুভেচ্ছা আসে দক্ষিণ ভারত থেকে। দক্ষিণী তারকা চিরঞ্জীবী এই ছবির জন্য শুভেচ্ছা জানান যীশুকে। 

 

এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন শোলাঙ্কি। ট্রেলারের শুরু হয় যীশু ওরফে মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় ও তাঁর দুই সন্তানকে নিয়ে। সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের বাবা মেঘ। কিন্তু বিয়ে করবেন না তিনি। 'সিঙ্গল ফাদার' মেঘ যখন দুই একরত্তিকে সামলাতে হিমশিম, তখন তাঁর আলাপ হয় বৃষ্টির সঙ্গে। বছর ৪০-এর মেঘ প্রেমে পড়ে ২০-র যুবতীর। অথচ বৃষ্টির জীবনে রয়েছে অন্য মানুষ!

আরও পড়ুন: Vamika Update: বিরাটের হাফসেঞ্চুরি হতেই ভাইরাল ছোট্ট ভামিকার ছবি, ক্ষুব্ধ বিরুষ্কা অনুরাগীরা

কেবল যীশু বা শোলাঙ্কি নয়, ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), রেশমী সেন (Reshmi Sen), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), রজত গঙ্গোপাধ্যায়রা (Rajat Ganguly)।  ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget