এক্সপ্লোর

Bholaa Shankar: কবে মুক্তি পাবে চিরঞ্জীবীর 'ভোলা শঙ্কর' ছবির টিজার?

'Bholaa Shankar' Teaser Release Date: মেহের রমেশ পরিচালিত এই ছবিতে চিরঞ্জীবী ছাড়াও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া ও কীর্তি সুরেশ। নতুন পোস্টারে নজর কাড়লেন দক্ষিণী তারকা।

মুম্বই: সম্প্রতি কলকাতায় এসেছিলেন দক্ষিণ তারকা চিরঞ্জীবী (Chiranjeevi)। তাঁর আগামী ছবি 'ভোলা শঙ্কর'-এর (Bholaa Shankar) শ্যুটিং সারেন তিনি তিলোত্তমায়। এই ছবি প্রসঙ্গে এবার বিশেষ ঘোষণা করল নির্মাতারা। কবে মুক্তি পাবে ছবির টিজার (Teaser Release Date), হল তারিখ ঘোষণা।

কবে মুক্তি পাবে 'ভোলা শঙ্কর' ছবির টিজার

বৃহস্পতিবার 'ভোলা শঙ্কর' ছবির নির্মাতারা প্রকাশ্যে আনেন নতুন পোস্টার। সেই সঙ্গে ঘোষণা করেন টিজার মুক্তির তারিখও। ট্যুইটারে পোস্ট করা হয় 'এ কে এন্টারটেনমেন্ট'-এর তরফে। পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা হয়, 'উত্তেজনার বিস্ফোরণের জন্য এবং মেগা সেলিব্রেশনের জন্য তৈরি হোন যা আগে কখনও দেখা যায়নি, আসছে বৈদ্যুতিন ভোলা শঙ্করের টিজার ২৪ জুন।' অর্থাৎ আগামীকাল, শনিবার মুক্তি পাবে চিরঞ্জীবীর নতুন ছবি 'ভোলা শঙ্কর'-এর টিজার। 

মেহের রমেশ পরিচালিত এই ছবিতে চিরঞ্জীবী ছাড়াও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া ও কীর্তি সুরেশ। নতুন পোস্টারে টিশার্টের ওপর চিরঞ্জীবীকে চেক ফেডেড ক্যাস্যুয়াল শার্ট ও কালো জিন্স পরে দেখা যাচ্ছে। সেই সঙ্গে চোখে কালো সানগ্লাস ও হাতে ঘড়ি। এককথায় নজরকাড়া চিরঞ্জীবীর লুক। রামাব্রহ্মম সানকারা প্রযোজিত এই অ্যাকশন এন্টারটেনার ছবির কাজ প্রায় শেষের মুখে। ছবির মুখ্য নারী চরিত্রে রয়েছেন তামান্না ভাটিয়া। কীর্তি সুরেশকে দেখা যাবে চিরঞ্জীবীর বোনের চরিত্রে। সুশান্তকে দেখা যাবে প্রেমিকের চরিত্রে। প্রেক্ষাগৃহে এই ছবির মুক্তি পাওয়ার কথা ১১ অগাস্ট। 

 

আরও পড়ুন: Hair Care: আপনি কি চুল পড়ার সমস্য়ায় জর্জরিত? পাতে রাখুন এই খাবারগুলি

গত ৪ মে, কলকাতার রাস্তায় হাজির হন দক্ষিণী তারকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের রাস্তায় সার দিয়ে দাঁড় করানো একাধিক ট্যাক্সি। তারই মাঝে ট্যাক্সি চালকের পোশাক পরে হেঁটে চলেন চিরঞ্জীবী। মুখে সেই চেনা হাসি। ১০ মে পর্যন্ত চলে শ্যুটিং। চিরঞ্জীবীর সঙ্গে কলকাতায় শ্যুটিং করেন তমান্না ভাটিয়াও। এই ছবিতে চিরঞ্জীবীর চরিত্রটি একজন প্রাক্তন গ্যাংস্টারের, যিনি এখন ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তমান্না এই ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। 

অন্যদিকে, চিরঞ্জীবীর পরিবারে এখন খুশির জোয়ার। সম্প্রতি শিশুকন্যার ঠাকুর্দা হয়েছেন তিনি। রাম চরণ ও উপাসনা জন্ম দিয়েছেন কন্যা সন্তানের।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget