এক্সপ্লোর

Hair Care: আপনি কি চুল পড়ার সমস্য়ায় জর্জরিত? পাতে রাখুন এই খাবারগুলি

Hair Care: Tips: চুলে তেল দেওয়া, নিয়মিত মাথার ত্বকে মাসাজ করা ছাড়াও চুল বৃদ্ধিতে ও চুল পড়া রোধ করার জন্য খাদ্যতালিকা বানানো একান্ত প্রয়োজনীয়।

কলকাতা: চুলের পড়ার সমস্যা হল সাধারণ একটি সমস্যা। তবে তা অতিরিক্ত পরিমানে হলে তাতে সমস্য়া বাড়ে। চুল পড়া রোধ করে চুলের বৃদ্ধি ঘটানোর মোক্ষম উপায় হল ডায়েটে বিশেষ কিছু খাবার যুক্ত করা। চুল পড়ার হাত থেকে বাঁচতে কয়েকটি খাদ্যদ্রব্যকে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারলেই কেল্লা ফতে।

চুলে তেল দেওয়া, নিয়মিত মাথার ত্বকে মাসাজ করা ছাড়াও চুল বৃদ্ধিতে ও চুল পড়া রোধ করার জন্য খাদ্যতালিকা বানানো একান্ত প্রয়োজনীয়।

ওটস

ওজন কমাতে ওটস যে উপকারী, সে তো জানাই আছে। কিন্তু চুলের জন্যও ওটস অত্যন্ত উপকারী। ওটসে আছে বেটা-গ্ল‌ুক্যানস। এই উপাদানের উপস্থিতির কারণে ওটস শরীরের ইনসুলিন সেনসিটিভিটিকে উন্নত করে। এর ফলে চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

মাছ

মাছের মধ্যে আছে ওমেগা ফ্যাটি অ্যাসিড, যা চুলের স্বাস্থ্য ভালো রাখে। শরীরের যে হরমোন চুল পড়ে যাওয়ার জন্য দায়ী, সেই হরমোনের নিঃসরণের বাধা দেয় ওমেগা ফ্যাটি অ্যাসিড।

মিষ্টি আলু

মিষ্টি আলুর মধ্যে আছে প্রচুর পরিমাণ আয়রন, কপার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং বেটা ক্যারোটিন। এগুলি চুলের স্বাস্থ্য ভালো রাখে, চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। বেটা ক্যারোটিন চুল ঝলমল করতেও সাহায্য করে।

সূর্যমুখী ফুলের বীজ

সূর্যমুখী ফুলের বীজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি৫। এটি স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। এর ফলে নতুন চুল গজায়। শরীরে ভিটামিন বি৫-এর অভাব থাকলে চুল পড়ে যেতে পারে।

ব্রাজিল নাট

ব্রাজিল নাটের মধ্যে আছে প্রচুর পরিমাণে সিলেনিয়াম নামে এক ধরনের মিনারেলষ এই মিনারেল চুলের স্বাস্থ্য ভালো রাখতে খুবই উপযোগী। সিলেনিয়াম নতুন চুল গজাতেও সাহায্য করে।

অ্যাভোকাডো

ক্যালসিয়াম, ভিটামিন বি১২, জিংক, রিবোফ্ল্যাভিন, থিয়ামিন, ভিটামিন এ, সি, ই, ফোলেট, নিয়াসিন, ভিটামি বি ৬, আয়রন এবং ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ অ্যাভোকাডো। এছাড়াও এর মধ্যে আছে প্রোটিন, ফাইবার এবং নটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এই সবই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।

সবুজ পাতাওয়ালা শাকসবজি

সবুজ পাতাওয়ালা শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলি রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সবুজ পাতাওয়ালা শাকসবজি আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ। চুলের কোষকে সক্রিয় ও সুস্থ রাখতে আয়র অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণে পালংশাক, লেটুস, ব্রকোলি, বাঁধাকপি নিয়মিত ভাবে খান।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

 

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget