এক্সপ্লোর

Mimi Chakraborty: 'ক্রিসমাস ইভ'-এ শহরের রাস্তায় 'সিক্রেট সান্টা', অসহায় মুখে হাসি ফোটালেন মিমি চক্রবর্তী

Mimi Chakraborty Update: উৎসবের শহরে, আনাচে কানাচে বিভিন্ন রাস্তার ধারে বাস করা একাধিক অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।

কলকাতা: বড়দিনের রাতে হঠাৎ হাজির 'সিক্রেট সান্টা' (Secret Santa)। শীতে কাঁপতে থাকা পথের মানুষদের মধ্যে বিলিয়ে দিলেন কেক, শীতের পোশাক। কে এই সান্টা? অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজে যদিও কোথাও কোনও পোস্ট করেননি বা প্রচারও করেননি। কিন্তু এক অনুরাগীর ফোনের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন তিনি। 

বড়দিনে ঝলমলিয়ে উঠেছে শহর কলকাতা। চারিদিকে আলোর রোশনাই, কেক, ক্যারল, হুল্লোড়, বছর শেষে মানুষ এখন উৎসবের মেজাজে। কিন্তু 'ওদের' জীবনযাত্রায় কোনও পরিবর্তন হয় না। ওদের না আছে, দুর্গাপুজো, না ইদ, না ক্রিসমাস। না আছে গরমে রোদ থেকে বাঁচার উপায় না আছে শীতের কাঁপুনি থেকে নিজেকে রক্ষা করার সুযোগ। ওরা কারা? শহরের আনাচে কানাচে রাস্তার ধারে বাস করা একাধিক অসহায় মানুষ। যাঁদের জীবনে না আছে উৎসবের রং, না আছে প্রকৃতির খামখেয়ালিপনা থেকে নিজেদের বাঁচানোর উপায়।


Mimi Chakraborty: 'ক্রিসমাস ইভ'-এ শহরের রাস্তায় 'সিক্রেট সান্টা', অসহায় মুখে হাসি ফোটালেন মিমি চক্রবর্তী

আরও পড়ুন: Sara Ali Khan Update: 'আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ,' ছবি মুক্তির পর পরিচালকের উদ্দেশে পোস্ট সারার


Mimi Chakraborty: 'ক্রিসমাস ইভ'-এ শহরের রাস্তায় 'সিক্রেট সান্টা', অসহায় মুখে হাসি ফোটালেন মিমি চক্রবর্তী

আরও পড়ুন: Feluda: নতুন বছরে ফের বড়পর্দায় ফেলুদা, সন্দীপ রায়ের পরিচালনায় এবার 'হত্যাপুরী'

কোনও এক জাদু বলে সেই সকল অসহায় মানুষদের মুখে হাসি ফুটল গতরাত্রে। গাড়ি থামতেই তার থেকে নেমে এলেন কালো পোশাক পরিহিত এক যুবতী। চুল টেনে বাঁধা, মুখে মাস্ক। আর ঝুলি ভরে 'গিফট'। একে একে সকলের হাতে তুলে দিলেন কেক, শীতের পোশাক, কম্বল। সঙ্গে ছিলন তাঁর কয়েকজন অনুরাগী ও সঙ্গী, যাঁরা অভিনেত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেন। গড়িয়াহাট, বালিগঞ্জ, কসবা, রাসবিহারী চত্ত্বরের একাধিক মানুষের কাছে সত্যিই 'সিক্রেটলি' হাজির হলেন 'মিমি সান্তা'। উৎসবমুখর শহর যেন আরও খানিক আলোয় ঝলমলিয়ে উঠল।

ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন মিমি চক্রবর্তীরই কোনও অনুরাগী। পোস্ট হতে ভাইরাল হয়ে যায়। শুভেচ্ছায় ভাসিয়ে দেন অনুরাগীরা।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget