এক্সপ্লোর

Sara Ali Khan Update: 'আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ,' ছবি মুক্তির পর পরিচালকের উদ্দেশে পোস্ট সারার

Sara Ali Khan Update: অভিনেত্রীর কথায় 'অতরঙ্গি রে' তাঁর জীবনের অঙ্গ হয়ে থাকবে। 'আমাকে শর্তহীনভাবে ভালবাসার জন্য ধন্যবাদ। আমাকে সবসময় সঙ্গ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য ধন্যবাদ।' লেখেন সারা আলি খান।

নয়াদিল্লি: মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'অতরঙ্গি রে' (Atrangi Re)। 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সারা আলি খান (Sara Ali Khan)। এই ছবিতেও বেশ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। স্বভাবতই বেজায় খুশি অভিনেত্রী। 'মিউজিক্যাল ড্রামা' এই ছবিতে সারার সঙ্গে অভিনয় করেছেন ধনুশ ও অক্ষয় কুমার (Dhanush and Akshay Kumar)। 

'সিম্বা' অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন 'অতরঙ্গি রে' পরিচালক আনন্দ এল রাইয়ের (Aanand L Rai) উদ্দেশে। তাঁকে এই ছবিতে কাজ করার সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন। যখন নিজেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন সেই সময়ে 'তাঁর প্রতি বিশ্বাস' রাখার জন্য পরিচালককে কৃতজ্ঞতা জানিয়েছেন সারা। 

পরিচালকের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে সারা একটি লম্বা পোস্টে লেখেন যে ২০২০ তাঁর কাছে 'কঠিন বছর' ছিল। 'অতরঙ্গি রে' ছবির কলশিটের জন্য তাঁর অপেক্ষার কথাও জানিয়েছেন তিনি। 

সারার ভাষায়, 'আনন্দ এল রাই স্যর, আমি এখনও বিশ্বাস করতে পারছি না! প্রথমে রিঙ্কু আপনার ছিল, তারপর আমার, এখন সকলের। স্যর, আমার মনে হয় না আপনাকে যথেষ্ট ধন্যবাদ কখনও জানিয়ে উঠতে পারব আমাকে রিঙ্কু দেওয়ার জন্য। কিন্তু আমার ওপর বিশ্বাস রেখে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। কীভাবে নিজেকে ভালবাসতে হয় শেখানোর জন্য, আত্মবিশ্বাস যখন তলানিতে ঠেকেছিল তখন নিজের ওপর বিশ্বাস করানোর জন্য ধন্যবাদ। আমাদের খুঁতগুলোই যে আমাদের মানুষ তৈরি করে, এটা শেখানোর জন্য ধন্যবাদ।'

অভিনেত্রীর কথায় 'অতরঙ্গি রে' তাঁর জীবনের অঙ্গ হয়ে থাকবে। 'আমাকে শর্তহীনভাবে ভালবাসার জন্য ধন্যবাদ। আমাকে সবসময় সঙ্গ দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনি জানেন ২০২০ আমার জন্য কঠিন ছিল। আমি চাই আপনি জানুন যে 'অতরঙ্গি রে' আপ তার বিভিন্ন শিডিউল আমাকে জীবিত রেখেছিল। প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আমি এই ছবির শুরু থেকে শুরু করতে রাজি আছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

সবশেষে অভিনেত্রীর মন্তব্য, 'আপনি, রিঙ্কু এবং অতরঙ্গি সবসময় সারার একটা অংশ হয়ে থেকে যাবে (হয়তো সবচেয়ে সৎ অঙ্গ)।'

ছবিতে বিহারের মেয়ের চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে যার সঙ্গে জোর করে তামিল ছেলে বিশু (ধনুশ)-র বিয়ে দিয়ে দেওয়া হয়। যদিও তাঁর সম্পর্ক ছিল সাজ্জাদ (অক্ষয় কুমার)-এর সঙ্গে। ছবিটি 'ডিজনি প্লাস হটস্টার'-এ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget