এক্সপ্লোর

Mimi Chakraborty: কনের সাজে মিমি, হাতে গিটার-মাইক, কিন্তু কিছুই কেন 'ভাল্লাগছে না' অভিনেত্রীর?

Mimi Chakraborty Post: কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট নানা ভিডিও পোস্ট করে যাচ্ছেন অভিনেত্রী। সব ভিডিওরই সারমর্ম, অভিনেত্রীর 'ভাল্লাগছে না'। কিন্তু কেন? কী হয়েছে তাঁর? 

কলকাতা: টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তারপরই চার হাত এক হয়েছে সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বণিকের (Darshana Banik)। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)? তাঁর সোশ্যাল মিডিয়ার শেষ পোস্ট দেখলে তেমনই মনে হবে আচমকা। তবে সে 'কাহানি মে ট্যুইস্ট' আছে। 

কনের সাজে মিমি চক্রবর্তী, বলছেন 'ভাল্লাগছে না'

কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট নানা ভিডিও পোস্ট করে যাচ্ছেন অভিনেত্রী। সব ভিডিওরই সারমর্ম, অভিনেত্রীর 'ভাল্লাগছে না' (Bhallagchena)। কিন্তু কেন? কী হয়েছে তাঁর? 

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি কনের সাজে ছবি পোস্ট করেন অভিনেত্রী। লাল বেনারসী, গলায়-কানে হালকা গয়না, শাঁখা-পলা, মাথায় মুকুট। তাহলে কি এবার মাঘ মাসেই বিয়ে সেরে ফেলছেন তিনি? অন্যদিকে অভিনেত্রীর এক হাতে গিটার ও অন্য হাতে চোঙ মাইকও রয়েছে। আসলে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আসছে তাঁর নতুন মিউজিক ভিডিও (music video), যার নাম 'ভাল্লাগছে না'। 

এদিন প্রকাশ্যে আসে তাঁর গানের পোস্টার। কিছুদিন ধরে তারই প্রচার করছিলেন অভিনেত্রী। এদিনের পোস্টের ক্যাপশনে লেখেন, 'ভাল্লাগছে না এমন একটি কথা যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে,আমাদের প্রথম পোস্টারটি রইল আপনাদের জন্য, ২৮ জানুয়ারি আসছে গানটি, টিজার আসছে খুব তাড়াতাড়ি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

'মিমি চক্রবর্তী ক্রিয়েশনস' নিবেদিত, 'ভাল্লাগছে না' তাঁদের নতুন গান। এদিনের পোস্টে অভিনেত্রীকে 'দুর্দান্ত লাগছে' বলে জানিয়েছেন অপর অভিনেত্রী পার্নো মিত্র। নতুন কাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। একজন লেখেন, 'এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।' অপর একজন লেখেন, 'শুভেচ্ছা। দারুণ লাগছে পোস্টার।' কেউ লিখলেন, 'স্বর্গীয় সুন্দরী মিমি'। তবে কটাক্ষও ধেয়ে এসেছে একাধিক। এক নেটিজেন লেখেন, 'বাহ্, ওঁরও নিজের প্রোডাকশন হাউজ! টলিউডে অভিনয় করে প্রতিষ্ঠিত হোক না হোক... ২-৪টে সিনেমা করে প্রযোজক হওয়া মাস্ট এখন।' তবে বেশিরভাগ অনুরাগীই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। 

আরও পড়ুন: 'Sada Ronger Prithibi': রাজর্ষি দে-র পরিচালনায় এবার বিধবাদের জীবনের 'বিশেষ' কাহিনি, প্রকাশ্যে 'সাদা রঙের পৃথিবী'র পোস্টার

এর আগে নিজের কণ্ঠে একাধিক গান প্রকাশ করেছেন মিমি চক্রবর্তী। এই মিউজিক ভিডিওর কনসেপ্ট অভিনেত্রীর নিজেরই। গানের কথা তাপস ও মিমির। অনুরাগীরা এখন অপেক্ষায় ছবির টিজারের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget