এক্সপ্লোর

Mission Raniganj Box Office Collection Day 2: সমালোচক মহলে প্রশংসিত হলেও দর্শক টানতে ব্য়র্থ 'মিশন রানিগঞ্জ', দ্বিতীয় দিনে কত টাকার ব্য়বসা?

Akshay Kumar: অক্ষয় কুমার, পরিণীতি চোপড়ার সঙ্গে এই ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, পবন মলহোত্র, রবি কিষাণ, বরুণ বদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মার মত অভিনেতারা।

কলকাতা: শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি 'মিশন রানিগঞ্জ'। অক্ষয়ের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন  পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ছবি নিয়ে শুরু থেকে চড়ছিল উন্মাদনার পারদ। তবে ছবিটি মুক্তির পর তা সমালোচক মহলে প্রশংসিত হলেও দর্শক টানতে ব্য়র্থ হল। অন্তত বক্সঅফিস কালেকশান এমনটাই বলছে।

বলিউড সূত্রের খবর অনুযায়ী, দুই দিনের মাথায় এই ছবি ৭ কোটি টাকার ব্য়বসা করেছে। প্রথম দিন এই ছবির আয় ছিল ২.৭৫ কোটি। দ্বিতীয় দিনে ছবির ব্য়বসা কিছুটা বৃদ্ধি পেয়েছে। নির্মাতাদের আশা আগামী দিন ভাল ব্য়বসা দেবে এই ছবি।

উল্লেখ্য়, অক্ষয় কুমারের ছবি 'ওহ মাই গড ২'ও (Oh My God 2) বক্সঅফিসে খুব একটা ভাল ফল করতে পারেনি। যদিও সমালোচক মহলে সমাৃদত হয়েছিল এই ছবি। 

আরও পড়ুন...

বায়ুসেনার পাইলট হিসেবে দুধর্ষ যোদ্ধা কঙ্গনা, এয়ার ফোর্স দিবসে প্রকাশ্য়ে 'তেজস'-এর ট্রেলার

ঠিক কেমন এই ছবির গল্প? ফিল্মটি এক কয়লাখনি দুর্ঘটনা নিয়ে যা দেশ ও বিশ্ব নড়ে বসেছিল এবং যশবন্ত সিংহ গিলের নেতৃত্বে উদ্ধারকারী দলের নিরলস প্রচেষ্টা নিয়ে। 'হিরো' যশবন্ত সিংহ গিল ১৯৮৯ সালের নভেম্বরে রানিগঞ্জে একটি প্লাবিত কয়লাখনিতে আটকে থাকা খনি শ্রমিকদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ভারতে একটি সফল উদ্ধার অভিযান ছিল।

‘মিশন রানিগঞ্জ’ ফিল্মের ট্রেলার কোনও সিনেমাটিক প্রদর্শনীর চেয়ে কম ছিল না। আবেগ, নাটকীয়তা, অনুপ্রেরণা, সাহস এবং প্রাণবন্ত আবহ সঙ্গীতের একটি দুর্দান্ত মিশেল যা কাস্টের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে সুন্দরভাবে বোনা হয়েছে। অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়া অভিনীত এই রেস্কিউ থ্রিলার, বিশাল সংখ্যক কলাকুশলী নিয়ে গর্ব করে এবং রুপোলি পর্দায় চিত্রিত হওয়া অসাধারণ উদ্ধার অভিযান হয়ে উঠতে পারে বলে আশা অনুরাগীদের।

অক্ষয় কুমার, পরিণীতি চোপড়ার সঙ্গে এই ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, পবন মলহোত্র, রবি কিষাণ, বরুণ বদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, শিশির শর্মা, অনন্ত মহাদেবন, জামিল খান, সুধীর পাণ্ড্য, বচন পাচেরা, মুকেশ ভট্ট, ওঙ্কার দাস মানিকপুরি। মানুষের যে কোনও পরিস্থিতিতে মোকাবিলা করতে পারার মতো স্থিতিস্থাপকতা এবং সংকল্পই এই ছবির মূল বিষয়। 

টিনু সুরেশ দেসাইয়ের 'রুস্তম' ছবির পরবর্তী থ্রিলার এই ছবি। 'রুস্তম' ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান অক্ষয় কুমার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget