এক্সপ্লোর

Mithai: দোলের উৎসবে আবিরে মাখামাখি মিঠাই-সিড, খুশি গোটা পরিবার

বসন্ত ভালোবাসার সময়। আপাতত অনেক বাধা বিপত্তি পেরিয়ে কাছাকাছি এসেছে মিঠাই (Mithai) আর তার উচ্ছেবাবু। পাহাড়ে ভ্রমণে গিয়ে সিড প্রথমবার স্বীকার করে নেয়, মিঠাইকে সে ভালোবাসে।

কলকাতা: বসন্ত ভালোবাসার সময়। আপাতত অনেক বাধা বিপত্তি পেরিয়ে কাছাকাছি এসেছে মিঠাই (Mithai) আর তার উচ্ছেবাবু। পাহাড়ে ভ্রমণে গিয়ে সিড প্রথমবার স্বীকার করে নেয়, মিঠাইকে সে ভালোবাসে। আপাতত হাতে হাত রেখেই সব সমস্যার সমাধান করছে সিড আর মিঠাইয়ের জুটি। আর এবার বসন্তের ঋতুতে দোল উৎসবে মাতল মনোহরা পরিবার।

দোল উপলক্ষ্যে সবাই সেজেছিল সাদা পোশাকে। দেবতাকে প্রণাম করে একে অপরকে আবীর মাখালেন পরিবারের সবাই। রঙের আড়ালেই চলল নানা প্রেমের সমীকরণ। আর সিড? সে কিন্তু মিঠাইয়ের সমস্ত ইচ্ছাপূরণে হাজির। লাল- গোলাপি আবিরের রঙে জমজমাট 'মিঠাই' এর রঙের উৎসব। 

সদ্য জন্মদিন গিয়েছে সৌমিতৃষার। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি সোফায় বসে রয়েছেন তিনি।  তার চারপাশে লাল বেলুন, সামনে রাখা কেক, শুভেচ্ছাবার্তা আর উপহার। ধারাবাহিকের উচ্ছেবাবু অর্থাৎ সিড-এর সঙ্গেও ছবি ভাগ করে নিয়েছেন সৌমিতৃষা। চ্যানেলকে ধন্যবাদও জানিয়েছেন যাবতীয় আয়োজনের জন্য। মোট ৩টি কেক হাজির ছিল মিঠাইয়ের জন্য। এর মধ্যে ২টি কেক বিশাল। 

আরও পড়ুন: 'সুপার সিঙ্গার সিজন ৩'-এ কোনও নাটক নেই, আমি যেমন ঠিক তেমনই থাকতে পেরেছি: সোনু নিগম

সদ্য পাহাড় থেকে শ্যুটিং করে ফিরেছে টিম 'মিঠাই'। মিরিকের পাহাড়ের কোলে, সবুজে ঢাকা চা বাগানে চলেছিল 'মিঠাই' ধারাবাহিকের শ্যুটিং। ভালোবাসার মাসে এই প্রথমবার 'মিঠাই'-এর 'উচ্ছেবাবু' ভালোবাসার কথা স্বীকার করলেন মিঠাইয়ের কাছে।

মিরিকের পাহাড়ের কোলে হয়েছে গোটা পর্বের শ্যুটিং। গোটা আয়োজন মনে করিয়ে দিয়েছিল 'চিরদিনই তুমি যে আমার' ছবির দৃশ্য। 'বাতাসে গুনগুন' গানে রাহুল-প্রিয়ঙ্কার প্রেম মন ছুঁয়েছিল সকলেরই। 'মিঠাই'-এর সেটেও দেখা গিয়েছিল তেমনই বাথটাবে আর গোলাপের পাপড়ি। দেখা গিয়েছিল, একটা বাথটাবে শুয়ে আছে সৌমিতৃষা (Soumitrisha) ওরফে মিঠাই (Mithai) আর তার গোটা গায়ে গোলাপের পাপড়ি। সেখানেই মিঠাইকে প্রথমবার সিদ্ধার্থ ওরফে সিড বলেছিল, 'ভালোবাসি'।

ধারাবাহিকের গল্প অনুসারে, সদ্য মা মারা গিয়েছে মিঠাইয়ের। সেই পর্বে সিড আর মিঠাইয়ের রসায়ন মন কেড়েছিল সবার। সিজকে জড়িয়ে ধরে মিঠাইয়ের কান্না অনেকেরই চোখ ভিজিয়েছিল। অনেকেই বলেছিলেন, সিডের মত স্বামী পাওয়া বাস্তব জীবনে সত্যিই সৌভাগ্যের। নেটদুনিয়া ভেসেছিল সিড মিঠাইয়ের রসায়নে। মাতৃবিয়োগের পর মিঠাইকে যেভাবে আগলে রেখেছিল সিড, তা দেখে অনেকেরই মনে হয়েছিল, এমন প্রেমিক যদি হত।

সেরা শিরোনাম

Satendra Soni: কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
কাজের পরে পারিশ্রমিক চাইতে গেলে হেনস্থা, মারধর! কাঁদতে কাঁদতে ক্ষোভ উগরে দিলেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেতা!
Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
Rudranil Ghosh: 'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
Bollywood News: মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন
মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন

ভিডিও

Sikkim News | সিকিমেও ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেঙে গেল বেইলি ব্রিজ | ABP Ananda LIVE
Weather Update Today : আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, জলের তোড়ে ভেসে গেল ব্রিজ | ABP Ananda LIVE
North Bengal News | উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি । উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি
Kaliganj News: CM Suvendu Adhikari-র আশ্বাসের পরেই তামান্না খুনে ২ দিনে গ্রেফতার ১২
Mann Ki Baat: ক্রীড়াক্ষেত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মন কি বাত অনুষ্ঠানে কী বার্তা প্রধানমন্ত্রীর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউড়ে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Embed widget