এক্সপ্লোর

Mithun Chakraborty Update: 'ডিস্কো ডান্সার'-এ পা মিলিয়ে বাপি লাহিড়িকে স্মরণ মিঠুনের, সঙ্গী দুই ছেলে

Mithun Chakraborty Update: মিঠুন-বাপি জুটি কামাল দেখায় 'আই অ্যাম এ ডিস্কো ডান্সার', 'কসম প্যায়দা করনে ওয়ালে কি', 'জিমি জিমি', 'ডান্স ডান্স' ইত্যাদি গানে। মিঠুন চক্রবর্তী হয়ে ওঠেন 'ডান্সিং স্টার'।

মুম্বই: দিন কয়েক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি (Bappi Lahiri)। অনুষ্ঠানের শ্যুটিংয়ের ফাঁকে প্রিয় বাপিদাকে স্মরণ করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সঙ্গী দুই ছেলে মিমো ও নমসি চক্রবর্তী (Mimoh and Namashi) এবং বাপি লাহিড়ির গান। শুক্রবার অনুষ্ঠানের 'বিহাইন্ড দ্য সিন'-এ দেখা গেল সেই জনপ্রিয় 'আই অ্যাম এ ডিস্কো ডান্সার' (I Am A Disco Dancer) গানে পা মেলাচ্ছেন মিঠুন।

রিয়েলিটি শো 'হুনরবাজ: দেশ কি শান'-এ তিন বিচারকের অন্যতম মিঠুন চক্রবর্তী। সেখানেই এক পর্বে অতিথি হয়ে গেছেন পরিচালক ফারহা খান। তিনিই শ্যুটিংয়ের ফাঁকের কিছু ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানেই এক ভিডিওয় দেখা যায় মিঠুন চক্রবর্তী এই বিখ্যাত গানে নাচ করছেন। খানিক বাদে যদিও তিনি থেমে যান। তবে নাচ চলতে থাকে মিমো ও নমসির। বাবার স্টেপই নকল করতে থাকে তাঁরা।


Mithun Chakraborty Update: 'ডিস্কো ডান্সার'-এ পা মিলিয়ে বাপি লাহিড়িকে স্মরণ মিঠুনের, সঙ্গী দুই ছেলে

ভিডিওর মাঝে ফারহা খান লিখলেন, 'বাপি লাহিড়ি, আপনার চিরসবুজ গান আমাদের চিরকাল আনন্দ দিতে থাকবে।'


Mithun Chakraborty Update: 'ডিস্কো ডান্সার'-এ পা মিলিয়ে বাপি লাহিড়িকে স্মরণ মিঠুনের, সঙ্গী দুই ছেলে

মিঠুন চক্রবর্তীকে প্রথম তারকা তকমা এনে দিয়েছিল ১৯৭৯ সালের সুপারহিট ছবি 'সুরক্ষা'। সেই  ছবিতেও সুর দিয়েছিলেন বাপি লাহিড়ি। বিশেষত 'গানমাস্টার জি৯' বিখ্যাত হয়।

এরপর মিঠুন - বাপি জুটি কামাল দেখায় 'আই অ্যাম এ ডিস্কো ডান্সার', 'কসম প্যায়দা করনে ওয়ালে কি', 'জিমি জিমি' এবং 'ডান্স ডান্স' ইত্যাদি বিভিন্ন গানে। এই সমস্ত গানের হাত ধরেই মিঠুন চক্রবর্তী হয়ে ওঠেন, 'ডান্সিং স্টার'।

আরও পড়ুন: 'Tiger 3' Update: দিল্লির শ্যুটিং শেষ করে মুম্বই ফিরল 'টাইগার ৩' টিম

জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান হয় বাপি লাহিড়ির। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপি। সোমবার ছেড়ে দেওয়া হয়। এরপর ফের অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget