এক্সপ্লোর

Mahalaya on OTT Platform: প্রথমবার ওয়েব সিরিজে 'মহিষাসুরমর্দিনী', মহালয়ার সকালে দুর্গারূপে আসছেন রাজনন্দিনী

Mohishashur Mordini Mahalaya: ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের আকারে দেখা যাবে এই মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান। ২রা অক্টোবর অর্থাৎ মহালয়ার সকালেই মুক্তি পাবে এই মহিষাসুরমর্দিনী ওয়ের সিরিজ

কলকাতা: ছোটবেলা থেকেই আমরা পরিচিত রেডিওর মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সঙ্গে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'আশ্বিনের শারদপ্রাতে' দিয়েই যেন এখনও শুরু হয় বাঙালির মহালয়ার সকাল। এরপরেই নজর থাকে টেলিভিশনের মহালয়ায়। কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন, কেমন তাঁর সাজপোশাক.. সেই নিয়ে মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যায় জল্পনা। তবে এবার, মহালয়া দেখা যাবে একেবারে নতুন আঙ্গিকে। এই প্রথম, ওটিটি প্ল্যাটফর্মের জন্য মহিষাসুরমর্দিনী আনছে হইচই (Hoichoi)। 

ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের আকারে দেখা যাবে এই মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠান। ২রা অক্টোবর অর্থাৎ মহালয়ার সকালেই মুক্তি পাবে এই মহিষাসুরমর্দিনী ওয়ের সিরিজ। এই সিরিজের পরিচালকের ভূমিকায় রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherjee)। দুর্গা বা মহামায়ার ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পাল (Rajnandini Paul)-কে। আজ প্রকাশ্যে এসেছে দূর্গারূপে রাজনন্দিনীর প্রথম লুক। এই লুক প্রথম প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)। 


Mahalaya on OTT Platform: প্রথমবার ওয়েব সিরিজে 'মহিষাসুরমর্দিনী', মহালয়ার সকালে দুর্গারূপে আসছেন রাজনন্দিনী

আদ্যাশক্তি মহামায়ার যে আদি ও অনন্ত পৌরাণিক গল্প, তাকেই তুলে ধরা হবে ওয়েব সিরিজের মোড়কে। নারীশক্তির যে উদযাপন মা দূর্গার মধ্যে দিয়ে প্রতিনিয়ত করে জনগণ, সেই গল্পকেই এবার ফুটিয়ে তোলা হবে ওটিটিতে। কেবল মহিষাসুরমর্দিনী নয়, এই সিরিজে তুলে ধরা হবে সতীর পৌরাণিক গল্প ও অন্যান্য একাধিক পৌরাণিক গল্প ও চরিত্রকে যা আদি ও অনন্ত কাল ধরে মহিষাসুরমর্দিনীর সঙ্গে যুক্ত। 


Mahalaya on OTT Platform: প্রথমবার ওয়েব সিরিজে 'মহিষাসুরমর্দিনী', মহালয়ার সকালে দুর্গারূপে আসছেন রাজনন্দিনী

নতুন প্রজন্ম ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে। তা সে রহস্য রোমাঞ্চ হোক বা সামাজিক গল্প.. ওয়েব সিরিজের মোড়কে অনেক রকম গল্পই দেখতে পছন্দ করে তাঁরা। বর্তমানে নতুন প্রজন্ম যখন আগ্রহ হারাচ্ছে টিভির পর্দা থেকে, তখন ওয়েব সিরিজে মহিষাসুরমর্দিনী-র গল্পকে নিয়ে আসা অভিনব ভাবনা এমনটাই মনে করছেন নির্মাতারা। অনেকের মতেই মোবাইলে, হাতের মুঠোয় মহালয়া পৌঁছে যাওয়াতে এই পৌরাণিক কাহিনী দেখার দর্শক আরও বাড়বে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajnandini Paul (@rajnandini_)

আরও পড়ুন: Dev on RG Kar Issue: ধর্ষণ বিরোধী বিল না আনলে কন্যাশ্রী, রূপশ্রী , 'বেটি বাঁচাও বেটি পড়াও' অর্থহীন: দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget