এক্সপ্লোর

Dev on RG Kar Issue: ধর্ষণ বিরোধী বিল না আনলে কন্যাশ্রী, রূপশ্রী , 'বেটি বাঁচাও বেটি পড়াও' অর্থহীন: দেব

Dev on Kanchan Mallick: 'যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাঁকে আমি চিনি না', মন্তব্য দেবের

কলকাতা: সোমবার 'রাত দখল'-এর ডাকে সাড়া দিয়েছে শহর থেকে শহরতলি। আলো নিভিয়ে, হাতে মোমবাতি নিয়ে রাত দখল-এ সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু তার মধ্যেই বিতর্ক সৃষ্টি করেছিল ক্যানিংয়ের বিধায়কের বলা কথা। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ত পরেশরাম দাস, শাসকদলের তো বটেই, সাধারণ মানুষদেরও রাত দখল-এ যেতে বারণ করেছিলেন। বলেছিলেন এটা ভুয়ো। আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এবার মুখ খুললেন দেব (Dev)। কী বললেন তিনি? 

দেবের কথায়, 'আমাদের নির্বাচনী এলাকা আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সুযোগ দেয়, সেটা দিনে হোক বা রাতে। এতে কোনও অন্যায় নেই। এই আন্দোলনে আমারও সমর্থন, শুভেচ্ছা রইল। চিকিৎসক হোক বা সাধারণ মানুষ.. যে আন্দোলন আবেগ থেকে আসছে সেই আন্দোলনকে আমি সাধুবাদ জানাই এবং তাকে সমর্থন করি। এখানে আমার রাজনৈতিক দলের কে কী বলল, কে কী বলল না সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার মনে হয় যাঁরা আন্দোলন করছেন, তাঁদের কাছেও কে কী বলল এটা গুরুত্ব পাওয়া উচিত নয়। আমরা সবাই তাকিয়ে রয়েছি সুপ্রিম কোর্টের দিকে। যাঁরা দোষী সাব্যস্ত হবেন তাঁদের শাস্তি হোক, যে অপরাধ করেছে তার ফাঁসি হোক এটাই বাংলার প্রত্যেকটা মানুষ চাইছে।'

কাঞ্চন মল্লিকের বিতর্কিত বক্তব্য নিয়ে দেব বলেন, 'কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাঁকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম। কিন্তু সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যে কাঞ্চন মল্লিক এই বিবৃতি দিয়েছেন, তাঁকে আমি চিনি না। কিন্তু উনি যেহেতু আমার সহকর্মী এবং আমার দলেরই একজন, আমিই তাঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয়, আমাদের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমি, আমার পরিবার চাই সবাই ন্যায় পাক। আজকে কন্যাশ্রী, রূপশ্রী বা 'বেটি বাঁচাও বেটি পড়াও' অর্থহীন হয়ে যাবে যদি এমন ঘটনা প্রত্যেকদিন ঘটে। এখনই কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত আর ধর্ষকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত। ধর্ষকেরা আতঙ্কবাদীদের থেকেও ভয়ঙ্কর। কারণ আমরা তো আতঙ্কবাদীদের চিনতে পারছি। কিন্তু ধর্ষকদের আমরা চিনতে পারি না। তারা আমজনতার মধ্যে থাকে কারণ তাদের মনে কোনও ভয় নেই। তারা জানে এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে তারা বেঁচে যাবে। মানুষকে ভয় পেতে হবে। আমায় আমার এক বন্ধু বলেছিল, তুই সাংসদ তুই কিছু কর। কিন্তু আমি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ যেভাবে জেগেছে, তাঁরাই এই পরিবর্তন আনতে পারবে। ধর্ষণের বিরুদ্ধে বিল না আসলে, কন্যাশ্রী, রূপশ্রী বা 'বেটি বাঁচাও বেটি পড়াও' অর্থহীন। সব দলকে বলব নিজেদের মধ্যে কেচ্ছা না করে দল ছাড়া, পতাকা ছাড়া সাধারণ মানুষকে সমর্থন করুন। এমন বিল আনুন, শাস্তি আনুন যেটা ভয়াল হবে।  তবে আমরা আগেও দেখেছি, ভুল বিচার হয়েছে। কোনও নির্দোষ যেন শাস্তি না পান। তবে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতেই হবে। নাহলে মানুষ ভয় পাবে না।'

আরও পড়ুন: Mir on RG Kar Issue: করোনাকালে মনে হয়েছিল চিকিৎসকেরা ভগবান, আজ তাঁদেরই রাস্তায় নেমে লড়তে হচ্ছে: মীর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget