এক্সপ্লোর

Mon phagun: স্বপ্নের নায়ক অঙ্কুশের সঙ্গে প্রেমদিবসে নাচের ছন্দে পা মেলাবেন পিহু!

১৪ ফেব্রুয়ারী। প্রেমের দিন। বিয়ের পর এই প্রথম ভ্যালেন্টাইনস ডে পর্দার ঋষি আর পিহুর। দুজনের অমতে বিয়ে হলেও এখন ঋষিরাজের প্রেমে হাবুডুবু পিহু। কিন্তু নায়ক নায়িকার মাঝখানে কাঁটা প্রিয়ঙ্কা।

কলকাতা: ১৪ ফেব্রুয়ারী। প্রেমের দিন। বিয়ের পর এই প্রথম ভ্যালেন্টাইনস ডে (valentine's day)  পর্দার ঋষি আর পিহুর। দুজনের অমতে বিয়ে হলেও এখন ঋষিরাজের প্রেমে হাবুডুবু পিহু। কিন্তু দুই নায়ক নায়িকার মাঝখানে কাঁটা প্রিয়ঙ্কা। প্রেমদিবসে গল্প বলবে ধারাবাহিকের এক ঘন্টার এপিসোড।

কেবল ঋষি আর পিহু নয়, এই এপিসোডে হাজির থাকবেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra), দেবলীনা কুমার (Devleena Kumar), শোভন গঙ্গোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, ও কনীনিকা। অঙ্কুশের সঙ্গে নাচের তালে পা-ও মেলাবেন পিহু ওরফে সৃজিলা। 'মন ফাগুন' ধারাবাহিকের এই বিশেষ পর্বের ঝলক রয়েছে চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে। অন্যদিকে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো-এর পর ফের ছোটপর্দায় দেখা যাবে অঙ্কুশ ও দেবলীনাকে। 

বিশেষ দিনের উদযাপনে ঘরোয়া পার্টিতে নিজের ভূমিকাতেই অর্থাৎ অভিনেতা হিসেবেই দেখা যাবে অঙ্কুশকে। তিনি পিহুর ছেলেবেলার স্বপ্নের নায়ক! দেবলীনা সেই ঘরোয়া পার্টির জৌলুস বাড়াবেন তাঁর নাচের মাধ্যমে। ‘পুষ্পা’র বিখ্যাত ‘সামে সামে’ গানের সঙ্গে ছোট পর্দায় ঝড় তুলবেন তিনি। 

ক্যামেরার কাজ থেকে শুরু করে গ্রাফিক্সের কাজ, সবটাই নাকি হয়েছে সিনেমার আদলে। এমনকি টাইটেল সং-এও আছে সিনেমার ছোঁয়া। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার অভিনয় জগতে পা রেখেছেন পিহু ওরফে সৃজিলা। মডেলিং-এর জগতে পরিচিত মুখ সৃজিলার অভিনয়ে অভিষেক ঘটল কী করে? অভিনেত্রী বলছেন, 'স্নিগ্ধাদি আমায় দেখে প্রথমেই বলেছিলেন, তোকে অভিনয় করতে হবে না। তুই এমনিই পিহুর মত। বদলে যাস না। আমার জীবনে কখনও কিছু পরিকল্পনা করে হয়নি। প্রথমে একটু দ্বিধা করেছিলাম। সবাইকে জানিয়েছিলাম, কখনও অভিনয় করিনি। কিন্তু স্নিগ্ধাদির সঙ্গে কথা বলে সাহস পাই। সেটে সবাই সুন্দর করে আমায় সিনগুলো বুঝিয়ে দেয়, সাহায্য করে। অনেক অভিজ্ঞ অভিনেতারা কাজ করছেন আমাদের সঙ্গে। সবার থেকেই প্রতিদিন অনেক কিছু শিখছি।' কালিম্পং-এর শ্যুটিং-এ গিয়ে হোটেলে গীতশ্রীর সঙ্গে এক ঘরে থাকছিলেন সৃজিলা। দুজনেই বললেন, এই কয়েকদিনের আলাপে একে অপরের অনেক কথাই জেনে ফেলেছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget