এক্সপ্লোর

Monami Ghosh: পুজোর মেজাজে মনামীর নতুন মিউজিক ভিডিও, মুক্তি পেল 'আইলো ঊমা বাড়িতে'

Monami Ghosh Music Video: এর আগে, জনপ্রিয় হয়েছিল মনামীর 'ভিটামিন এম'গানটি। নতুন মিউজ়িক ভিডিওটির পরিচালনায় দায়িত্বে রয়েছেন সৈকত বারুরি।

কলকাতা: তাঁর প্রত্যেক মিউজিক ভিডিওরই একটা করে 'হুকস্টেপ' থাকে। আর সেটাই মনে গেঁথে যায় মানুষের। অন্যথা হল না এই ভিডিওতে। 'ভিটামিন এম' (Vitamin M)-এর পরে মনামীর প্রথম মিউজিক ভিডিও, 'আইলো ঊমা বাড়িতে'। আজ মুক্তি পেল নিজের প্রযোজনা সংস্থা থেকে মনামীর দ্বিতীয় মিউজিক ভিডিও। 

এদিন গানের লঞ্চের অনুষ্ঠানে হলুদ শাড়িতে ঝলমল করছিলেন মনামী। গানটির সঙ্গে পারফর্মম্যান্সও করেছেন তিনি। পুজোর আগে মুক্তি পাওয়া এই গানে তুলে ধরা হয়েছে দুর্গাপুজোর নস্ট্যালজিয়া আর একটি মেয়ের গল্প। নিজের প্রযোজনা সংস্থা থেকে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন মনামী। সেই সংস্থা থেকেই মুক্তি পেল, পুজোর আমেজ মাখা নতুন এই ভিডিও। 

এর আগে, জনপ্রিয় হয়েছিল মনামীর 'ভিটামিন এম' (Vitamin M) গানটি। নতুন মিউজ়িক ভিডিওটির পরিচালনায় দায়িত্বে রয়েছেন সৈকত বারুরি। এই ভিডিওটি নিয়ে অভিনেত্রী বলছেন, 'এই মিউজ়িক ভিডিওটিতে ভরপুর বাঙালি আবেগের ছোঁয়া পাবেন দর্শক। শুধু তাই নয়, রয়েছে একটি গল্পও। আর যেহেতু এটা পুজোর গান, সেই জন্য থাকবে নাচের ছোঁয়াও। তবে নাচ নয়, গোটা মিউজ়িক ভিডিও জুড়ে গানের সঙ্গে যে গল্প বলা হবে, সেটাই প্রধান আকর্ষণ। আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, যাঁর উপস্থিতিই পরিবেশকে রঙিন করে তোলে। এই মিউজ়িক ভিডিও ঠিক তেমন একটি মেয়ের গল্প বলবে। যে মেয়ে শুধু নিজের উৎসবের আনন্দই মাখতে পারে না, তাকে ছড়িয়েও দিতে জানে সবার মধ্যে। এমন মানুষ যদি ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় থাকতেন, তাহলে আর কেউ উৎসবের আনন্দ থেকে বাদ পড়তেন না। আমাদের আশা, এই বছরের সেরা মিউজ়িক ভিডিও হতে চলেছে এটি। দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'

হলুদ শাড়িতে মনামী এদিন নজর কেড়েছেন। হাজির ছিলেন সৈকত বারুরি সহ গানের গোটা টিম। এই ভিডিওতে মনামির লিপে গানটি গেয়েছেন অন্তরা নন্দী। সঙ্গীত আয়োজন করেছেন ম্যাক মল্লার সঙ্গীত পরিচালক জুটি। গীতিকার হিসেবে রয়েছেন আকাশ ভট্টাচার্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

আরও পড়ুন: Ambarish Bhattacharya on Durga Puja: দেশের বাইরে থাকলেও আমি পুজোর গন্ধ পাই: অম্বরীশ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget