এক্সপ্লোর

Ambarish Bhattacharya on Durga Puja: দেশের বাইরে থাকলেও আমি পুজোর গন্ধ পাই: অম্বরীশ

Ambarish Bhattacharya on Durga Puja Exclusive: 'পুজো মানে আমার কাছে নস্ট্যালজিয়াও। আমার ছোটবেলার পুজো মানে বাবার সঙ্গে পাড়ায় থিয়েটার করা, রাত জেগে স্টেজ রিহার্সাল'

কলকাতা: এবার পুজো বোধহয় বাংলায় থাকা হবে না তাঁর.. কাজের সূত্রেই। তবে এই অভিজ্ঞতা প্রথম নয়। এর আগে একাধিকবার পুজোয় বাইরে থেকেছেন তিনি। পুজোর কলকাতাকে মিস করেন না? উত্তরে সেই অভিনেতা হাসতে হাসতে বললেন... 'পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন... আমি পুজোর গন্ধ পাই'। ঠিক কেমন এই পুজোর গন্ধ? এবিপি লাইভকে (ABP Live) সেই অভিজ্ঞতা শোনালেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। 

পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর ছবি রক্তবীজ (Roktobeej)। তাছাড়া আলাদা কী পরিকল্পনা রয়েছে এইবছর? অম্বরীশ বলছেন, 'পুজোয় মূলত বাঙালি যে তিনটে জিনিস করে, সেগুলো আমি সারাবছরই করতে থাকি। এক, খাওয়া-দাওয়া, দুই, নতুন জামা আর তিন, বেড়াতে যাওয়া। এই ৩টে জিনিস আমি সারাবছরই করতে থাকি। সারাবছর আমি ভালমন্দ খাওয়া-দাওয়ার সঙ্গে যুক্ত থাকি। নতুন জামাকাপড় আমায় সবসময় কিনতে হয়, কারণ আমার মাপের জামাকাপড় পাওয়া যায় না। তৃতীয়ত, আমার কাছে শ্যুটিং মানেই তো ঘুরতে যাওয়া। তার বাইরেও অবশ্য ঘুরতে যাই। ফলে পুজোয় এই তিনটের কোনোটাই আমি করি না।'

তাহলে? অম্বরীশ বলছেন, 'এবার পুজোয় আমার বিদেশে থাকার কথা, তবে সেটা এখনও ঠিক হয়নি। তবে আমি পুজোর এর আগেও বাইরে থেকেছি। সলিল চৌধুরী একটা গান লিখেছিলেন.. 'আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে।' উনি একমাত্র যিনি পুজোকে গন্ধ দিয়ে চিনিয়েছেন। আসলে গন্ধটা থাকে আমাদের মগজে। আমি কিন্তু বিশ্বাস করি, পুজোর একটা গন্ধ থাকে। পুজোর কয়েকটা দিন আমি পৃথিবীর যে প্রান্তেই থেকেছি, সকালে উঠে যখন মনে হয়েছে সপ্তমী, আমার নাকে একটা পুজোর গন্ধ ভেসে এসেছে। সেই গন্ধটা বেলপাতা, ধুনুচি, ভোগ.. সব মিলিয়ে একটা গন্ধ। যেটা আসলে আমার মগজে থাকে। এভাবেই আমি পুজোকে উপভোগ করি।'

পুজোর সঙ্গে তো জড়িয়ে থাকে ছোটবেলার স্মৃতি। অম্বরীশ বলছেন, 'পুজো মানে আমার কাছে নস্ট্যালজিয়াও। আমার ছোটবেলার পুজো মানে বাবার সঙ্গে পাড়ায় থিয়েটার করা, রাত জেগে স্টেজ রিহার্সাল। মণ্ডপে যে ভোজ হত, সেখানে পরিবেশন করতে গিয়ে খেয়ে ফেলতাম আরও বেশি। প্রত্যেকবার একটা বেগুনি দেওয়ার সময় আরেকটা বেগুনি তুলে নেওয়া... এই সারল্য এখন হারিয়ে গিয়েছে। পুজোর চারটে দিন আমি স্মৃতিমেদুর হয়ে থাকি। প্রত্যেক মুহূর্তে আমার মনে পড়ে আমার ছোটবেলার মানুষদের.. যাঁরা আমায় ঘিরে থাকতেন।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget