এক্সপ্লোর

'Monkey Man' Trailer: পরিচালনায় ডেবিউ, প্রকাশ্যে দেব পটেলের 'মাঙ্কি ম্যান' ছবির ট্রেলার, হলিউডে পা শোভিতার

'Monkey Man': ট্রেলারে দেখা যাচ্ছে সিনেমায় দেবের চরিত্র আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে বিখ্যাত ফাইটারদের থেকে মার খেয়ে নগদ টাকা রোজগার করে। এটাই তার জীবিকা। মারপিটের সময় সে মুখে একটা গরিলা মাস্ক পরে নেয়।

নয়াদিল্লি: মুক্তি পেল অ্যাকশন থ্রিলার (Action Thrilller) ঘরানার ছবি 'মাঙ্কি ম্যান'-এর ট্রেলার ('Monkey Man' Trailer Out)। দেব পটেল (Dev Patel) অভিনীত এই ছবির হাত ধরেই পরিচালনাতেও পা রাখছেন তিনি। প্রায় তিন মিনিটের বেশি দৈর্ঘ্যের ট্রেলার দেখায় এক ব্যক্তির (দেব) সেই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার গল্প যারা তার মাকে খুন করেছিল এবং দরিদ্র এবং ক্ষমতাহীনদের ওপর পদ্ধতিগতভাবে অত্যাচার করে চলেছে।

'মাঙ্কি ম্যান' ছবির ট্রেলার প্রকাশ্যে

ভারতের প্রেক্ষাপটে তৈরি এই ছবি হনুমানের কিংবদন্তি গল্প দ্বারা অনুপ্রাণিত। ট্রেলারে দেখা যাচ্ছে সিনেমায় দেবের চরিত্র আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে খ্যাতনামা ফাইটারদের থেকে মার খেয়ে নগদ টাকা রোজগার করে। এটাই তার জীবিকা। মারপিটের সময় সে মুখে একটা গরিলা মাস্ক পরে নেয়। ট্রেলারে দেবের চরিত্রের ছোটবেলার ঝলক, মায়ের সঙ্গে কাটানো সময় এবং মাকে হারানোর ঝলকও দেখা যায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে যারা তার থেকে সবকিছু ছিনিয়ে নেয় তাদের থেকে প্রতিশোধ নেওয়ার পন্থা খুঁজে বের করতে থাকে। 

এই ছবির হাত ধরে হলিউডে পা রাখলেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় হলিউড ডেবিউর কথা জানান 'মেড ইন হেভেন' অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার ডেবিউ হলিউড ছবি 'মাঙ্কি ম্যান'-এর ট্রেলার শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দ হচ্ছে। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি।' তাঁর পোস্টে অনুরাগ কাশ্যপ লেখেন, 'দুর্দান্ত দেখাচ্ছে'। আদর্শ গৌরব লেখেন, 'ভীষণ ভীষণ উত্তেজিত এই ছবির জন্য! অসাধারণ লাগছে।'

 

বিশ্বজুড়ে ৫ এপ্রিল মুক্তি পাবে 'মাঙ্কি ম্যান'। দেব তাঁর অরিজিন্যাল স্টোরি ও চিত্রনাট্য থেকে তৈরি এই ছবির পরিচালনা করেছেন পল অঙ্গুনাওয়েলা ও জন কোলির সঙ্গে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মকরন্দ দেশপাণ্ডে, সিকন্দর খের, শার্লটো কোপ্লে, পিতোবাস, বিপিণ শর্মা, অদিতি কালকান্তে, অশ্বিণী কালসেকর। 

আরও পড়ুন: Bobby Deol Birthday: 'লর্ড ববি'কে জন্মদিনের শুভেচ্ছা সানি দেওলের, শেয়ার করলেন একগুচ্ছ ছবি

এই ছবির প্রযোজনা করেছেন দেব পটেল, জমন থমাস, জর্ডন পিল, উইন রোসেনফেল্ড, ইয়ান কুপার, বেসিল ইওয়ানিক, এরিকা লি, ক্রিস্টিন হেব্লার, অঞ্জয় নাগপাল। শুরুতে 'মাঙ্কি ম্যান' তৈরি করা হয়েছিল ২০২১ সালে নেটফ্লিক্সের জন্য। আন্তর্জাতিক বিনোদন সংস্থা 'ডেডলাইন' অনুযায়ী জর্ডন এই ছবি দেখে অনুভব করেন এটি বড়পর্দায় মুক্তি পাওয়া উচিত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget